News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ
Image

জিবি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক চিকিৎসকের বিরুদ্ধে৷ শ্লীলতাহানির মামলা হল পূর্ব মহিলা থানায়৷ জানা গেছে, জিবি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত চিকিৎসকের নাম বিশ্বজিৎ সিনহা৷ ৭৯ টিলা কোয়ার্টার কমপ্লেক্সে থাকেন তিনি৷ নির্যাতিতা মহিলা পূর্বা আগরতলা মহিলা থানায় অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ সিনহার বিরুদ্ধে মামলা রুজু করে৷ এদিকে, জিবি হাসপাতালে স্বাস্থ্য কর্মীর শ্লীলতাহানির ঘটনা খবর আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরেছে৷ জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী গোটা বিষয়টির সম্পর্কে অবগত হয়েছেন৷ অভিযুকক্ত চিকিৎসক পলাতক বলে জানা গেছে৷ তাকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস৷ পুলিশ অভিযোগকারিনীর বয়ান রবিবার লিপিবদ্ধ করেছে বলে জানা গেছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৫৪ (এ) (২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে৷ পূর্ব মহিলা থানার মামলা নম্বর ৪৮/১৮৷ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও এই জাতিয় ঘটনার অভিযোগ ছিল বলে জানা গেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top