News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ জল্পনার অবসান, কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা
Image

দীর্ঘ জল্পনার অবসান, কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১৭ সে (হি.স.): দীর্ঘ জল্পনার অবসান| কর্ণাটকের জনতাকে বি এস ইয়েদুরাপ্পা কথা দিয়েছিলেন ১৭ মে, বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন| আর নিজের দেওয়া সেই কথা রাখলেনও বটে| মধ্যরাতে সুপ্রিম কোর্টে বেনজির শুনানির পর, বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন কৃষক দরদী নেতা হিসেবে পরিচিত বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন পঁচাত্তরের কৃষক দরদী নেতা বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার সকালে রাজভবনে ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ভাজুভাই ভালা|
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পাকে বুধবার রাত ন’টা নাগাদ চিঠি পাঠান কর্ণাটকের রাজ্যপাল ভাজুভাই ভালা| কর্ণাটকে সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণে, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ও জনতা দল (সেক্যুলার)| আবেদন ছিল দু’টি, প্রথমত বৃহস্পতিবারের শপথগ্রহণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক| দ্বিতীয়ত, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ইয়েদুরাপ্পাকে যে ১৫ দিন সময় দিয়েছেন রাজ্যপাল, তা কমানো হোক| আর্জির গুরুত্ব বিবেচনা করে মধ্যরাতেই শুনানিতে রাজি হয় সর্বোচ্চ আদালত| প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে কথা বলার পর, রাত দেড়টা নাগাদ শীর্ষ আদালতে আসেন তিন বিচারপতি, যথাক্রমে অর্জন কুমার সিক্রি, শরদ অরবিন্দ বোবদে ও অভয় মনোহর সাপ্রে| প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে শুনানি চলার পর, সর্বোচ্চ আদালত জানিয়েছে, বি এস ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মামলার শুনানি শেষে| শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে|
মধ্যরাতের নাটক শেষে, বৃহস্পতিবার সকালে কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন কৃষক দরদী নেতা হিসেবে পরিচিত বি এস ইয়েদুরাপ্পা| ঘড়ির কাঁটায় সকাল তখন ৮.৪০ মিনিট হবে, এই সময় শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ইয়েদুরাপ্পা| সাড়ে ন’টার আগেই ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভাজুভাই ভালা| ইয়েদুরাপ্পা শপথ নিলেও, রাজনৈতিক টানাপোড়েনের কিন্তু শেষ এখনও হল না| বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভা চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস ও জেডি (এস)| উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, অশোক গেহলট এবং সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া| রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁরা বলেছে, সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা থাকলেও, তাঁদের সরকার গড়ার সুযোগ দেওয়া হয়নি| কংগ্রেস ও জেডি (এস)-এর আশঙ্কা, ১৫ দিন সময় পেয়ে যাওয়ায় তাঁদের বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করবে বিজেপি| আক্ষেপ প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতীয় সংবিধান নিয়ে উপহাস করল বিজেপি| অন্তঃসারশূণ্য বিজয় নিয়ে যখন উত্সব পালন করছে বিজেপি, সেই সময় দেশের মানুষ কিন্তু গণতন্ত্রের উপর আঘাতের ঘটনায় শোকপালন করছে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top