News Flash

  • Home
  • Uncategorized
  • চিঠি লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাল কংগ্রেস
Image

চিঠি লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাল কংগ্রেস

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানাল জাতীয় কংগ্রেস |
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানাল জাতীয় কংগ্রেস | প্রধানমন্ত্রী অনৈতিক ভাষা প্রয়োগ করছেন এই অভি‌যোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি লিখল জাতীয় কংগ্রেস কমিটি | রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সতর্ক করার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস কমিটি |
অনৈতিক ভাষা প্রয়োগ করে কংগ্রেস নেতাদের হুমকি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভি‌যোগ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস নেতারা। ওই ধরনের ভাষা প্রয়োগে প্রধানমন্ত্রীকে সতর্ক করার অনুরোধ জানিয়েছেন মনমোহন। চিঠিটিতে সাক্ষর করেছেন কংগ্রেসের একাধিক নেতা।
নেতা মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস কমিটি চিঠিতে লিখেছে, ‘অতীতে দেশের প্রধানমন্ত্রীরা জনসমক্ষে তাঁদের পদম‌র্যাদার খেয়াল রেখেছেন। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অনৈতিক ভাষা প্রয়োগ করে হুমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা অভাবনীয়। কংগ্রেস নেতাদের প্রধানমন্ত্রী যে হুমকি দিচ্ছেন তা মেনে নেওয়া যায় না। এই ধরনের ভাষা প্রধানমন্ত্রীর মুখে মানায় না। উনি যে ভাষা ব্যবহার করেছেন তা শুধু অপমানজনক নয় শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্যও যথেষ্ট। অতীতে অত্যন্ত সাহসের সঙ্গে যে কোনও ধরনের হুমকির মোকাবিলা করেছে কংগ্রেস। আমাদের এই ধরনের হুমকি দিয়ে দমানো ‌যাবে না।’
গত ৬ মে কর্ণাটকের হুবলিতে নির্বাচনী প্রাচারের সময়ে প্রধানমন্ত্রীর একটি বক্তৃতার অংশের ভিডিও লিংকও রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, কংগ্রেস নেতাদের প্রতি ওই ধরনের হুমকি অত্যন্ত নিন্দনীয়।
রাষ্ট্রপতিকে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন একাধিক কংগ্রেস নেতা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top