News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে গন্ডাছড়া, কিল্লায় বিজেপির চেয়ারম্যানে অখুশী আইপিএফটি ডাক দিল কিল্লা ব্লক বন্ধের
Image

থমথমে গন্ডাছড়া, কিল্লায় বিজেপির চেয়ারম্যানে অখুশী আইপিএফটি ডাক দিল কিল্লা ব্লক বন্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ ব্লকের চেয়ারম্যান নিযুক্তিকে কেন্দ্র করে রবিবার দ্বিতীয় দিনেও অগ্ণিগর্ভ হয়ে আছে গন্ডাছড়া৷ পরিস্থিতি সামাল দিতে বিজেপির নেতারা ঘটনাস্থলে ছুটে গেছে৷ গন্ডাছড়ার পরিস্থিতি শনিবার থেকে অগ্ণিগর্ভ হয়েছে আছে৷ ব্লক উপদেষ্টা কমিটি (বিএসি) এর চেয়ারম্যান পদে নাম ঘোষণার পর থেকে এই বিবাদের সূত্রপাত ঘটে৷ এদিকে, কিল্লা ব্লকেও অনুরূপ অসন্তোষ সৃষ্টি হয়েছে৷ বিজেপির রামপদ জমাতিয়াকে বিএসির চেয়ারম্যান নিযুক্ত করায় বেজায় চটেছে আইপিএফটি৷ অনির্দষ্টকালের জন্য এই ব্লকে বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি৷
সরকার পরিবর্তনের পর ত্রিপুরা উপজাতি এলাক স্ব-শাসিত জেলা পরিষদেও রাজনৈতিক নিযুক্তি প্রাপ্ত পদগুলোর ক্ষেত্রে ব্যাপক রদবদল ঘটাল বর্তমান সরকার৷ চলমান এই প্রক্রিয়ার প্রথম পর্যায়ে শুক্রবার ২৭টি ব্লকে ব্লক এডভাইসরি কমিটির চেয়ারম্যানকে বদল করা হয়েছে৷ কিন্তু সরকারী পদক্ষেপে ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় বিজেপি-আইপিএফটি জোট শরিকদের মধ্যে৷ শরিক দলের স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগাতে শুরু করেছে৷ অনেক ক্ষেত্রে পরিস্থিতি হিংসাত্মক রূপ নিয়েছে৷ জানা গেছে, রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রটি জোট শরিক আইপিএফটির দখলে রয়েছে৷ যদিও এই কেন্দ্রটিতে বিজেপির ভিত যথেষ্ট শক্ত৷ গঙ্গানগর ব্লকের চেয়ারম্যান করা হয়েছে আইপিএফটির জীবনজয় রিয়াংকে৷ আর ডুম্বরনগর ব্লকের চেয়ারম্যান করা হয়েছে আইপিএফটির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাকে৷ আর এতেই ক্ষুব্ধ হয়ে যান শরিক দুই দলের সমর্থকরা৷ এর ফলে রনংদেহী রূপ নেয় গন্ডাছড়া৷ দুই ব্লকের চেয়ারম্যান আইপিএপটির হওয়ার ফলে বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভে গন্ডাছড়ার পরিস্থিতি অগ্ণিগর্ভে হয়ে উঠে শনিবার থেকে৷ শুক্রবার বিষয়টি সম্পর্কে কেউ জানতেই না৷ কিন্তু শনিবার আইপিএফটির নেতাদের চড়া স্বরে বিষয়টির জানান দিতেই জোট সংঘাত শুরু হয়৷ এরপর শনিবার গন্ডাছড়া বাজারের সমস্ত দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যে পুরো গন্ডাছড়া বাজার শ্মাশানের রূপ নেয়৷ বন্ধ করে দেওয়া হয়, গন্ডাছড়া-আগরতলা, অমরপুর, গন্ডাছড়া-আমবাসা সড়কে যান চলাচল৷ রবিবারও অনুরূপ পরিস্থিতি বিরাজ করছে৷ যদিও পরবর্তী সময়ে জনগণের অসুবিধের কথা মাথায় রেখে সড়ক পথ খুলে দেওয়া হয়৷ কিন্তু রবিবারও গন্ডাছড়া বাজারে একই ছবি পরিলক্ষিত হয়েছে৷ দোকান পাঠ এখনো বন্ধ৷ ধর্মঘটের ন্যায় পরিস্থিতি বিরাজ করছে৷ মানুষ ঘর থেকে বেরুচ্ছেন না৷ রবিবার সকাল থেকে কোন দোকান পাঠ খুলেনি৷ এর ফলে সাধারণ জনজীবন বিপর্যন্ত৷ আবার স্থানীয় প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top