News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গি খতম
Image

শোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গি খতম

শ্রীনগর, ৬ মে (হি.স.) : উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষীরা৷ রবিবার সকাল থেকে শোপিয়ানের এনকাউন্টারকে ঘিরে উত্তপ্ত পরিবেশ ছিল উপত্যকার৷ জানা গিয়েছে, রবিবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াইয়ে ৫ জঙ্গি খতম হয়েছে৷ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই জঙ্গিদমনে মাঝেমাঝেই এনকাউন্টার পর্বে নেমেছে সেনা-জওয়ানরা৷ শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জঙ্গি দলের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর রবিবারও শোপিয়ানে গুলি লড়াই চলতে থাকে৷ এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ানরা৷ জঙ্গিদের আত্মসমর্পণের কথাও বলে জওয়ানরা৷ এখনও পর্যন্ত ৫ জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে৷
এদিকে, জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শনিবার ভোরে শ্রীনগরের ছত্তাবলের গরি মহাল্লা এলাকায় যৌথ অভিযান করেছিল পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী। উভয়পক্ষের সংঘর্ষে সেখানে খতম হয় তিন জঙ্গি। ওই ঘটনায় আহত হয়েছিলেন তিন নিরাপত্তারক্ষী। মৃত জঙ্গিদের হেপাজত থেকে উদ্ধার হয় একাধিক বন্দুক ও গোলাবারুদ।
অন্যদিকে, শনিবার সকালেই দু’টি মৃতদেহ উদ্ধার হয় জম্মু কাশ্মীরের শাহগন্দ গ্রামের হাজিন এলাকা থেকে। দুই ব্যক্তিরই গুলশন মহল্লা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top