News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-শিলচলর ও আগরতলা-ধর্মনগর ট্রেনে অতিরিক্ত কামড়া যুক্ত হচ্ছে
Image

আগরতলা-শিলচলর ও আগরতলা-ধর্মনগর ট্রেনে অতিরিক্ত কামড়া যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷  যাত্রী সাচ্ছন্দের বিষয়টি মাথায় রেখে আগামী জুন থেকে আগরতলা – শিলচর এবং আগরতলা – ধর্মনগর উভয়দিকের ট্রেনে দুটি করে অতিরিক্ত কামড়া যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি শর্মা জানিয়েছেন, আগরতলা-শিলচর এবং আগরতলা-ধর্মনগর রুটে যাত্রী সংখ্যা দিনে দিনে বাঁড়ছে৷ তাই আগরতলা-শিলচর এবং আগরতলা-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনে দুটি করে অতিরিক্ত সাধারণ শ্রেণীর কামড়া যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৫৫৬৬৪/৫৫৬৬৩ শিলচর এবং আগরতলার মধ্যে চলাচল দুটি ট্রেনেই অতিরিক্ত কামড়া যুক্ত করা হবে৷ শিলচর থেকে এক জুন এবং আগরতলা থেকে দুই জুন অতিরিক্ত কামড়া যুক্ত করার বিষয়টি কার্যকর হবে৷ এদিকে ৫৫৬৭৫/৫৫৬৭৬ আগরতলা এবং ধর্মনগরের মধ্যে চলাচল দুটি ট্রেনেই অতিরিক্ত সাধারণ শ্রেণীর কামড়া যুক্ত করা হবে৷ আগরতলা থেকে এক জুন এবং ধর্মনগর থেকে দুই জুন অতিরিক্ত কামড়া যুক্ত করার বিষয়টি কার্যকর হবে৷ অতিরিক্ত কামড়া যুক্ত করার সিদ্ধান্ত স্থায়ী ভাবে নেওয়া হয়েছে বলে শ্রীশর্মা জানিয়েছেন৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মতে, রাজ্যে যাত্রী সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে৷ স্বাভাবিক ভাবেই সমস্ত ট্রেনেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷ প্রচন্ড ভিড় এড়াতে এবং যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই অতিরিক্ত কামড়া যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন৷

এদিকে দোন্যি পোলো এক্সপ্রেস ট্রেনেও একটি অতিরিক্ত প্রথম শ্রেণীর বাতানুকূল কামড়া যুক্ত করা হয়েছে৷ এই ট্রেনটি গুয়াহাটি এবং নাহারলাগুনের মধ্যে যাতায়াত করে৷ পাশাপাশি গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনেও চারটি অতিরিক্ত সাধারণ শ্রেণীর কামড়া স্থায়ী ভাবে যুক্ত করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top