News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে আগুন-আতঙ্ক, দুই শিশু সহ মৃত ৪
Image

রাজধানীতে আগুন-আতঙ্ক, দুই শিশু সহ মৃত ৪

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): দক্ষিণ দিল্লি এবং উত্তর-পশ্চিম দিল্লিতে পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় অকালেই মৃত্যু হল দুই শিশু সহ মোট ৪ জনের| শুক্রবার রাতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকায়| পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১.১৫ মিনিট নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে| বৈদ্যুতিক শর্টসার্কিটের জেরে বাতানুকূল যন্ত্রে প্রথমে আগুন ধরে যায়| এরপর আগুনের লেলিহান শিখায় দগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে হয়ে মৃত্যু হয়েছে একটি বালক এবং তাঁর বোনের| দিল্লি দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘শুক্রবার রাত ১১.১৪ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় আদর্শ নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লেগেছে| তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| কিছুক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে|’ তবে দুঃসংবাদ হল, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ভাই-বোনের|
রাজধানীতে অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির কোটলা মুবারকপুর এলাকায়| পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোররাত তিনটে নাগাদ কোটলা মুবারকপুর এলাকায় অবস্থিত একটি তাঁবুর গোডাউনে আগুন লাগে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টার পর ভোর ৫.৪৫ মিনিট নাগাদ আয়ত্তে এসেছে আগুন| কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top