News Flash

  • Home
  • Uncategorized
  • আজ করবুকে আইপিএফটির পথ অবরোধ
Image

আজ করবুকে আইপিএফটির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ অনির্দিষ্টকালের জন্য করবুক ৪৩ নং বিধানসভা কেন্দ্রের করবুক থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করবে আইপিএফটি৷ আগামীকাল রাস্তা অবরোধ আন্দোলন সংগঠিত করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷

করবুক মহকুমা নেতৃত্বরা যাত্রাক্রমে চানক্যমনি জমাতিয়া, লিলাবদ জমাতিয়া, প্রমুখরা এই কর্মসূচী তে উপস্থিত থাকবেন৷ ত্রিপুরার রাজ্য কমিটির সহ সভাপতি অনন্ত দেববর্মা সহ আরও অনেকে উপস্থিত থাকবেন৷ শুধু তাই না তারা বলেন, এখানে ভাল অংশের জমায়াত হবে আসবেন-অমরপুর, অম্পি, গন্ডাছড়া, তৈদু প্রভৃতি এলাকা থেকে অবরোধ কারীরা৷

তাদের মূল দাবী চারটি ৷ এগুলি হল, গত সোমবার এমএলএ করবুকের উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে যে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তা এমএলএ এসে মিমাংসা করতে হবে এবং বিনা শর্তে মুক্তি দিতে হবে৷ করবুক এসডিপিও-কে চাকুরী থেকে বহিস্কার করতে হবে৷ এই অবরোধ আন্দোলন নিয়ে করবুক মহকুমায় পুলিশী তৎপরতা তুঙ্গে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top