News Flash

  • Home
  • Uncategorized
  • জ্যোতির্ময় দে হত্যা মামলা : দোষীসাব্যস্ত ছোটা রাজন সহ ১০
Image

জ্যোতির্ময় দে হত্যা মামলা : দোষীসাব্যস্ত ছোটা রাজন সহ ১০

মুম্বই, ২ মে (হি.স.): সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হল গ্যাংস্টার ছোটা রাজন সহ মোট ১০ জন| পাশাপাশি মুম্বইয়ের বিশেষ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ) আদালতে বেকসুর খালাস হয়েছেন সাংবাদিক জিগনা ভোরা এবং পলসেন যোসেফ| বুধবার এই রায় দিয়েছে মুম্বইয়ের বিশেষ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ) আদালত| বুধবার মুম্বইয়ের মোকা আদালতে গ্যাংস্টার ছোটা রাজন এবং শ্যুটার সতীশ কালিয়া সহ মোট ১০ জন দোষীসাব্যস্ত হয়েছে| তবে, মুক্তি পেয়েছেন জিগনা ভোরা এবং পলসেন যোসেফ| বাকিদের মধ্যে একজন এখনও ফেরার| মামলা চলাকালীন মৃত্যু হয়েছে একজনের|

২০১১ সালের ১১ জুন দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন মিড ডে পত্রিকার সাংবাদিক জ্যোতির্ময় দে| এই খুনের ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন এবং এশিয়ান এজের প্রাক্তন ব্যুরো প্রধান জিগনা ভোরা সহ মোট ১৪ জনের নাম জড়িয়েছিল| বাকিদের মধ্যে একজন এখনও ফেরার| মামলা চলাকালীন মৃত্যু হয়েছে একজনের| সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় অভিযুক্তরা হল-গ্যাংস্টার ছোটা রাজন, সতীশ কালিয়া, অভিজিত্ শিণ্ডে, অরুণ ডাকে, শচীন গায়কোয়াড়, অনিল ওয়াঘমোড়ে, নীলেশ শেন্ডগে, মঙ্গেশ আগাওয়ানে, পলসন যোসেফ, দীপক সিসোদিয়া এবং সাংবাদিক জীগনেশ ভোরা|

জ্যোতির্ময় দে হত্যা মামলায় ২০১১ সালের ৩ ডিসেম্বর চার্জশিট পেশ করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা| এরপর ২০১৬ সালের ৫ আগস্ট সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| ঘটনার প্রায় সাত বছর পর বুধবার মামলার রায় দিল আদালত| সাজা ঘোষণা হয়নি এখনও| এযাবত্ তিহার জেলে বন্দী গ্যাংস্টার ছোটা রাজন, এদিন ভিডিও কনফারেন্সিং মারফত রায়দান শোনে গ্যাংস্টার ছোটা রাজন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top