News Flash

  • Home
  • Uncategorized
  • রামঠাকুর বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Image

রামঠাকুর বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আজ দেশবাসীর প্রতি ভাষণ প্রদান করেন৷ সেই উপলক্ষ্যে আজ রামঠাকুর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন এবং রেডিও-র মাধ্যমে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন৷ প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পর মুখ্যমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন৷ আজ তিনি মন কি বাত অনুষ্ঠানে দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের উপর গুরুত্ব আরোপ করেন৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, রবীন্দ্রনাথ বিশ্বকবি৷ আমাদের রাজ্যের সঙ্গে বিশ্বকবির আত্মিক সম্পর্ক ছিলো৷ তাই তিনি বারংবার আমাদের রাজ্যে এসেছেন৷ আমাদের রাজ্যের রাজকাহিনী নিয়ে উপন্যাস, নাটক লিখেছেন৷ রবীন্দ্রনাথের ভাবনা-চিন্তাকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার জন্য গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী এবং এ বছর আমাদের রাজ্যের প্রতিটি গ্রামে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করার আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বুদ্ধ, পয়গম্বরের আদর্শ নিয়ে আলোচনা করেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা করেন এবং বৃষ্টির জলকে ধরে রেখে কিভাবে সেচের কাজে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়েও আলোচনা করেন৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন হওয়ার পর রেগার বরাদ্দ বাড়িয়ে দিয়েছিলেন৷ রেগার মাধ্যমে যাতে স্থায়ী সম্পদ সৃষ্টি হয় এবং তা মানুষের কাজে লাগে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, আমরও রাজ্যে রেগার মাধ্যমে সম্পদ সৃষ্টির উপর গুরুত্ব দিয়ে কাজ করছি৷ বৃষ্টির জলকে ধরে রেখে কৃষিতে সেচের কাজে কিভাবে ব্যবহার করা যায় সেই লক্ষ্যেও কাজ করছি৷ তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত সবাইকে গুরুত্ব ও মনোযোগ সহকারে শুনতে হবে৷ কারণ মক কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী কি চাইছেন এবং দেশের কল্যাণে কি কি করতে চাইছেন তা জানা সম্ভব হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top