News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে উপজাতি রমণীকে গণধর্ষণ
Image

বিশালগড়ে উপজাতি রমণীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ এপ্রিল৷৷ বিশালগড় সুতারমুড়া এলাকায় দুই সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশালগড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ থানায় মামলা দায়ের করা হলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷ শনিবার সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের জালে তুলতে পারেনি৷ এদিকে, বিজেপি মহিলা মোর্চা এবং জনজাতি মোর্চার তরফ থেকে বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে অবিলম্বে অভুিযুক্তদের গ্রেপ্তার করা হয়৷

সংবাদে প্রকাশ, বিশ্রামগঞ্জের রংমালা গ্রামের এক উপজাতি মহিলা  মান্দাইয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন সকাল এগারটা নাগাদ৷ বোনকে বাড়িতে না পেয়ে তিনি আগরতলায় নাগেরজলা মোটরস্ট্যান্ডে ফিরে আসেন বাড়িতে আসার জন্য৷ নাগেরজলা মোটরস্ট্যান্ডে আসার পর তিনি সুমন নামে এক যুবকের সাথে পরিচিত হন৷ সুমনের বাড়ি আমবাগান এলাকায়৷ একই গাড়িতে করে দুজনে বিশালগড় পর্যন্ত যান৷ বিশালগড় স্টেশনের কাছে গনেশ দাস নামে এক অটো চালক ঐ মহিলার দিকে কুনজরে দেখেন৷ গনেশ দাসের বাড়ি জাঙ্গালিয়ার সুতারমুড়া এলাকায়৷ এখানে এসে গাড়ি না পেয়ে সুমন ও ঐ মহিলা হেটে হেটে কিছু দূর যান৷ বিশালগড়ের জাঙ্গালিয়া গ্যাস এজেন্সির সামনে আসার পর তিনি দেখতে পান গনেশ দাস ও আরও চারজন সেখানে পৌঁছেন৷ তারপর ঐ মহিলাকে পাশের জঙ্গলে তুলে নিয়ে যায় এবং রাত আটটা নাগাদ গণধর্ষণ করে বলে অভিযোগ৷ গনেশের সাথে যারা ছিলেন তারা প্রত্যেকেই বাঙালী বলে দাবি করেছেন ধর্ষিতা উপজাতি রমণী৷ তিনি বলেছেন, এই কুকর্মের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই বিশালগড় রেল স্টেশনে অটো চালায়৷ তাদেরকে তিনি দেখলে চিনিয়ে দিতে পারবেন৷ শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে৷ শনিবার সকালে ধর্ষিতা মহিলা বিষয়টি লিখিতভাবে বিশালগড় মহিলা থানায় জানিয়েছেন৷ পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা নিয়েছে৷ মামলা হয়েছে আইপিসির ৩৭৬ (ডি) এবং ৫০৬ ধারা মূলে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ধর্ষিতা মহিলাকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷

এদিকে, এই ঘটনার খবর মহিলা থানায় পৌঁছে জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা এবং জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুখিয়া বেগন সহ অন্যান্য নেতৃত্ব৷ এই দুই সংগঠের কর্মকর্তারা পুলিশের কাছে দাবী জানিয়েছেন অবিলম্বে অভিযুক্ত গণেশ দাস সহ অন্যান্যদের গ্রেপ্তার করার৷ পুলিশ আশ্বাস দিয়েছে অবিলম্বেই তাদের গ্রেপ্তার করা হবে৷ বিভিন্ন স্থানে তাদের ধরার জন্য জোর তৎপরতা শুরু করেছে পুলিশ৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশালগড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top