News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকৃত সন্ত এবং জালিয়াতদের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে সজাগ হতে হবে : অশোক গেহলট
Image

প্রকৃত সন্ত এবং জালিয়াতদের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে সজাগ হতে হবে : অশোক গেহলট

নয়াদিল্লি ও যোধপুর, ২৫ এপ্রিল (হি.স.): নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| এছাড়াও ২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় যোধপুরের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন অপর দুই অভিযুক্ত শরদ এবং প্রকাশ| গুজরাটেও একটি ধর্ষণ মামলাতে অভিযুক্ত আসারাম বাপু| গুজরাটের সুরাটে আসারাম ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দুই বোন|

বুধবার যোধপুরের বিশেষ আদালতে আসারাম বাপু দোষীসাব্যস্ত হওয়ার পরই কংগ্রেস নেতা অশোক গেহলট জানিয়েছেন, ‘সময় এসে গিয়েছে, প্রকৃত সন্ত এবং জালিয়াতদের মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে এবার সাধারণ মানুষকে আরও বেশি সজাগ হতে হবে| এই ধরনের ঘটনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে|’ প্রসঙ্গত, ২০১৩ সালে ১৬ বছর বয়সি একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| উত্তর প্রদেশের শাহজাহানপুরের ওই মেয়েটিকে যোধপুরের কাছে একটি আশ্রমে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আসারাম বাপুর বিরুদ্ধে|আসারাম ছাড়াও অপর চারজন অভিযুক্ত হলেন শিব, শিল্পি, শরদ ও প্রকাশ| তাদের বিরুদ্ধে পকসো ও তফশিলী জাতি ও তফশিলী উপজাতি (অত্যাচার প্রতিরোধ) ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল| ২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় বুধবার যোধপুরের তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আসারাম বাপু, শিবা এবং শিল্পি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top