News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়েদুরাপ্পাকে আর নিজেদের নেতা বলে করে না লিঙ্গায়তরা দাবি এ পি বাসাভারাজ
Image

ইয়েদুরাপ্পাকে আর নিজেদের নেতা বলে করে না লিঙ্গায়তরা দাবি এ পি বাসাভারাজ

বেঙ্গালুরু, ২৫ এপ্রিল (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে চিন্তার ভাঁজ বাড়ল বিজেপি নেতাদের কপালে। কর্ণাটককে নিজেদের দখলে রাখতে নির্বাচনের আগে লিঙ্গায়াত সম্প্রদায়কে সংখ্যালঘুর মর্যাদার দেওয়ার ফলে খুশি লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষেরা। কর্ণাটকে জাতপাতের রাজনৈতিক সমীকরণের নিরিখে লিঙ্গায়ত ভোটব্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার সেই লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রভাবিত একটি সংগঠনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষেরা আর ইয়েদুরাপ্পাকে নিজেদের নেতা বলে মনে করে না।

লিঙ্গায়ত প্রভাবিত সংগঠন রাষ্ট্রীয় বাসাভা সেনার প্রধান সম্পাদক এ পি বাসাভারাজ জানিয়েছেন, লিঙ্গায়তরা খুব একটা বিজেপিকে সমর্থন করে না। কারণ ২০১৪ সালে এখান থেকে (কর্ণাটক) প্রচুর আসন বিজেপি জিতলেও কেন্দ্রের ক্যাবিনেটে মাত্র কয়েকজনকেই মন্ত্রী করা হয়েছে। বিজেপি ইঙ্গিত দিয়েছে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন ইয়েদুরাপ্পা। কিন্তু লিঙ্গায়তরা আর তাকে নিজেদের নেতা হিসেবে দেখে না। তার প্রতি কোনও আস্থাও লিঙ্গায়তদের নেই। বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সমর্থন করে লিঙ্গায়তরা। কারণ তিনি (সিদ্দারামাইয়া) বহু বছর ধরে বাসাভা দর্শনের অনুগামী।

প্রসঙ্গত, মে মাসের ১২ তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কর্ণাটকে। দক্ষিণ এই রাজ্যকে ধরে রাখতে মরিয়া কংগ্রেস। আর এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে। সেই জন্য এই রাজ্যটিকে জিততে মরিয়া বিজেপি এবং কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে লিঙ্গায়তদের সংখ্যালঘুর মর্যাদা দিয়ে হিন্দুধর্মের মধ্যে বিভাজন করতে চাইছে কংগ্রেস।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top