News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান এবং গণতন্ত্র প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার
Image

সংবিধান এবং গণতন্ত্র প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল (হি.স.): কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার। সোমবার রাজধানী দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ‘সংবিধান বাঁচাও’-য়ের ডাক দিয়েছিল কংগ্রেস। সভাস্থল থেকে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী জানিয়েছিলেন, ‘বিজেপি এবং আরএসএস-কে ২০১৯ সালে সংবিধান এবং দেশকে স্পর্শ করতে দেবো না। প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের হৃদয়ে দলিত এবং অনগ্রসর মানুষের জন্য কোনও স্থান নেই।’
এই প্রসঙ্গে মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা অনন্ত কুমার জানিয়েছেন, ‘ গণতন্ত্র এবং সংবিধান নিয়ে প্রশ্ন করার কোনও অধিকার কংগ্রেসের নেই।’ অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির বিরুদ্ধে কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবকে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘তাদের (কংগ্রেস) এই পদক্ষেপ প্রমাণ করে যে স্বাধীনতার পর ৭০ বছর অতিবাহিত হয়ে গেলেও সংবিধানকে তারা এখনও বুঝতে পারেনি।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top