News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস বন্ধ করতে শাসক দলের প্রতি আবেদন সিপিএমের
Image

সন্ত্রাস বন্ধ করতে শাসক দলের প্রতি আবেদন সিপিএমের

নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার জন্য রাজ্য সরকার এবং শাসক দলের নেতৃত্বের প্রতি আবেদন জানিয়েছে সিপিএম৷ শনিবার সিপিএমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক জোটের দুর্বৃত্তবাহিনীর আক্রমনের মাত্রা কমছে তো নাই, উল্টো ফ্যাসিষ্ট ফায়দায় আর এস এস -বিজেপি দল কমিউনিস্ট পার্টি (মাঃ) ভীতকে দুর্বল করতে সন্ত্রাসের পথেই এগুচ্ছে৷ এজন্য সন্ত্রাস মূলক কার্যকলাপকে বাড়াচ্ছে৷ বিজেপি দলের পক্ষ থেকে সর্বত্র হুলিয়া জারি  করা হচ্ছে বিভিন্ন এলাকায়, পাড়ায় সিপিআই(এম)-র পক্ষে কোন ধরনের কাজ করা যাবে না৷ পার্টি নেতা, কর্মী ও সমর্থক বা দরদী কেহই কাউর বাড়ীতে যেতে পারবে না, কথা বলতে পারবে না, হাটে বাজারে যেতে পারবে না, অসুস্থ হলে হাসপাতালে যেতে বাধার সম্মুখীন হতে হচ্ছে৷ এমনকি কেহ মারা গেলে সে বাড়ীতেও যাওয়া যাবে না৷ সামাজিকভাবে একতাবদ্ধ সমাজকে ধবংসাত্মক পথে ঠেলে দিতে মরিয়া অরএসএস ও বিজেপি দল৷

জিরানীয়া মহকুমা জুড়ে বিজেপি’র সন্ত্রাসবাহিনীর আক্রমণ, সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ বর্তমান বিধায়করা যথাক্রমে মজলিশপুরের সুশান্ত চৌধুরী ও খয়েরপুরের রতন চক্রবর্তী সব কিছু জেনে শুনেও নিশ্চুপ ভূমিকায়৷ সন্ত্রাস বন্ধে বিন্দুমাত্রও ভূমিকা নিচ্ছেন না৷ এতে এলাকায় সব অংশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷

গত ২০ এপ্রিল জিরানীয়ার শচীন্দ্র নগর কলোনীর নগ্রাই বাড়ীতে রাত ১১টা নাগাদ শাসক দলের বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করে ঘরের দরজা ভেঙ্গে ঘরের টিভি -সহ সমস্ত মূল্যবান সামগ্রী ভাঙ্গচুর করে৷ এতে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়৷ ভয়ে মানুষ আতঙ্কিত৷ রাতে পুলিশ ঘটনাস্থলে যায়৷ গ্রেপ্তার নেই৷

২০ এপ্রিল বিকালে খয়েরপুর কেন্দ্রের পশ্চিম নোওয়াবাদী এলাকার সি পি আই (এম) কর্মী সঞ্জিব চৌধুরীকে বিজেপি দুর্বৃত্তরা মারধোর করেছে৷

সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দল বিজেপি’র দুর্বৃত্তদের আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ সন্ত্রাস, আক্রমণ বন্ধে রাজ্য সরকার, শাসক দলের নেতৃত্বেকে ভূমিকা নিতে আবেদন জানাচ্ছে এবং পুলিশ প্রশাসনকে দুসৃকতকারীদের গ্রেপ্তারে উদ্যোগ নিতে দাবি জানাচ্ছে৷

১৯ এপ্রিল রানীরবাজার ব্রজনগরে বৈশাখী মেলায় বিজেপি দুসৃকতকারীরা সুশান্ত দেবনাথ-কে জনগণের সামনে মারধোর করে৷ এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ শাসক জোটের দুই শিবিরে দ্বন্ধ৷ এলাকা দখলের লড়াই৷ হাতাহাতি, মারধোর, রক্তপাত৷ গত ২০ এপ্রিল খয়েরপুর এলাকার খাস নোওয়াগাঁও এলাকায় রাতে আই পি এফ টি কর্মী জেমস কলই-কে বিজেপি দুর্বৃত্তরা মারধোর করে৷ এতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়৷ ঘটনার সূত্রপাত এলাকা দখলকে কেন্দ্র করে৷ পরদিন আই পি এফ টি সুপ্রিমো তথা মন্ত্রী এন সি দেববর্মা ঐ এলাকার যায়৷ শাসক জোটের দুই দলের এলাকা দখলের লড়াই ঐ এলাকাবাসী অতিষ্ট, আতঙ্কিত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top