News Flash

  • Home
  • Uncategorized
  • জি বি হাসপাতালের পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক
Image

জি বি হাসপাতালের পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ জি বি হাসপাতালের পরিষেবায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী৷ তাই, তিনি শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং

জি বি হাসাপাতলে গিয়ে শনিবার রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ ছবি নিজস্ব৷

স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারীকদের নিয়ে রূদ্ধদ্বার বৈঠক করেছেন৷ টানা চার ঘন্টার বৈঠকে, শীঘ্রই জি বি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কড়া নির্দেশ দিয়েছেন৷ পরিষেবা প্রত্যাশা অনুযায়ী না হলে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং জি বি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷

শনিবার আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে রূদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ, স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শৈলেষ কুমার যাদব, স্বাস্থ্য অধিকর্তা, ডাঃ জে কে দেববর্মণ, জি বি হাসপাতাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত পদাধিকারীরা ছিলেন৷

সূত্রের খবর, পরিষেবার মানোন্নয়নে জি বি হাসপাতালকে এক মাসের সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, পরিস্থিতি এখনো একই রয়ে গেছে৷ সূত্রের খবর, জি বি হাসপাতালের পরিষেবা সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে৷ তাই, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, স্বাস্থ্য পরিষেবায় কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না৷ রোগী কিংবা রোগীর পরিবারের সাথে দূর্ব্যবহার  করা হয়েছে, এমন অভিযোগের কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ কথা, কোন রোগীকে যাতে ফ্লোরে শুতে না হয়, তা সুনিশ্চিত করতে হবে৷

এদিন তিনি জি বি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সকলের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top