News Flash

  • Home
  • Uncategorized
  • আবু সালেমের প্যারোলের আর্জি খারিজ করে দিল প্রশাসন
Image

আবু সালেমের প্যারোলের আর্জি খারিজ করে দিল প্রশাসন

মুম্বই, ২১ এপ্রিল (হি.স.) : বিয়ে করবেন বলে প্যারোলের আর্জি করেছিলেন আবু সালেম। কিন্তু শনিবার সেই আর্জি খারিজ করে দিল নভি মুম্বইয়ের পুলিশ কমিশনার। সায়েদ বাহার কৌসর নামে এক মহিলাকে বিয়ে করার জন্য ৪৫ দিনের প্যারোল জন্য আবেদন করেছিলেন ৯৩য়ের মুম্বই বিস্ফোরণের মূলচক্রী আবু সালেম। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার কারণে বিয়ে এখনই করছেন না আবু সালেম।
বর্তমানে নাভি মুম্বইয়ের তালোজা জেলে বন্দি রয়েছে আবু সালেম। গত বছর টাডার বিশেষ আদালত আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে মূলচক্রীদের মধ্যে অন্যতম প্রধান চক্রী ছিলেন এই আবু সালেম। ওই বিস্ফোরণে ২৫৭ নিহত এবং আহত হয়েছিলেন ৭১৩। ১৬ ফেব্রুয়ারি জেল কর্তৃপক্ষের কাছে ৪৫ দিনের প্যারোলের জন্য লিখিত ভাবে আবেদন জানিয়েছিল আবু সালেম। ওই লিখিত আবেদনে আবু সালেম জানিয়েছিল, মুম্বই সায়েদ বাহার কৌসর ওরফে হীনা নামে এক মহিলার সঙ্গে ৫ই মে বিয়ে করবেন। প্যারোলের দিনগুলিতে সায়েদ বাহার কৌসরের বাড়িতেই থাকবেন বলে জানিয়ে ছিলেন আবু সালেম। কিন্তু এদিন সেই আবেদন খারিজ করে দিল প্রশাসন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top