News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত মোদীর : আইএমএফ প্রধান
Image

মহিলাদের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত মোদীর : আইএমএফ প্রধান

ওয়াশিংটন, ২০ এপ্রিল (হি.স.): কাঠুয়া ও উন্নাও গণধর্ষণ কাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত| উত্তাল সোশ্যাল মিডিয়া| কাঠুয়া কাণ্ডের জেরে এবার বিদেশেও চরম অস্বস্তিতে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে| প্রধানমন্ত্রী সহ গোটা ভারত সরকারকে মহিলাদের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)-এর প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ| ভারতে নিরপরাধ শিশুকন্যাদের উপর যেভাবে পাশবিক অত্যাচার বেড়ে চলছে, সে প্রসঙ্গে আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ বলেছেন, ‘ভারতে যা ঘটছে, তা ভীতিপ্রদ| আমি আশা করব, ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বেশি করে এদিকে দৃষ্টি দেবেন|’ উদ্বেগ প্রকাশ করে আইএমএফ প্রধান আরও বলেছেন, ‘এই বিষয়টি শুধুমাত্র কথা বলার বিষয়ে আর আটকে নেই|’
আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর আরও বলেছেন, ‘দাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর তাঁকে বলেছিলাম, তিনি মহিলাদের বিষয়ে বিশেষ কিছুই বলেননি|’ তবে, এটা তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে জানিয়েছেন আইএমএফ প্রধান|
প্রসঙ্গত, উত্তর প্রদেশের উন্নাও, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা দিন দিন বেড়েছে চলেছে| নিরপরাধ শিশুদের উপর পাশবিক অত্যাচারের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা দেশবাসী, সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন পড়ে গিয়েছে| এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারত সরকারকে মহিলাদের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)-এর প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top