News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবিতে একদিনের অনশনে চন্দ্রবাবু নাইডু
Image

অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্টেটাসের দাবিতে একদিনের অনশনে চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২০ এপ্রিল (হি.স.) : অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ রাজ্যের সম্মানের দাবিতে বহুদিন ধরেই চলছে আলোচনা, প্রতিবাদ, বিক্ষোভ । প্রতিবাদ আরও জোরালো করতে এবার পথে নামলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। শুক্রবার সকালে অমরাবতীতে ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে অনশন শুরু করেন তিনি ।
এদিন সকাল ৭টা থেকে অনশন শুরু করেছেন তিনি। শেষ হবে সন্ধ্যা ৭টায়। । চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তিনি তাঁর জন্মদিন পালন করবেন না। বরং অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট যাতে দ্রুত কার্যকর করা হয় তার দাবিতেই এদিন অনশনে বসবেন তিনি। মুখ্যমন্ত্রী এই অনশনের নাম দিয়েছেন ন্যায়ের দাবিতে লড়াই। চন্দ্রবাবু নাইডু ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরাও অংশ নেন এই অনশনে। রাজ্য ভাগের পর থেকেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে স্থানীয় রাজনৈতিক দলগুলি। এবারের কেন্দ্রীয় বাজেটই ছিল বর্তমান সরকারের শেষ বাজেট। কিন্তু, এই বাজেটেও অন্ধ্রপ্রদেশের স্টেশাল স্টেটাস নিয়ে কিছু ঘোষণা করেনি কেন্দ্র। তারপরই কেন্দ্রের সঙ্গে জোট ভেঙে দেন তেলুগু দেশম পার্টি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top