News Flash

  • Home
  • Uncategorized
  • জিপিএস লাগানো গাড়িতে করে কর্ণাটকের ভোটগ্রহণ পরিচালনা করবেন নির্বাচন আধিকারিকেরা
Image

জিপিএস লাগানো গাড়িতে করে কর্ণাটকের ভোটগ্রহণ পরিচালনা করবেন নির্বাচন আধিকারিকেরা

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল (হি.স.) : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিপিএস লাগানো গাড়িতে ভোটগ্রহণ পরিচালনা করবেন জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত আধিকারিক এবং কর্মীরা। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য এবং অবাদ নির্বাচন করার লক্ষ্যে কর্তব্যরত ভোটকর্মীদের গাড়িতে জিপিএস লাগানো থাকবে। তার ফলে কোনও ভোটকর্মীর অবস্থান সম্পর্কে চটজলদি জানতে পারবে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে কোনও ভোটগ্রহণ কেন্দ্রে অশান্তি সৃষ্টি হলে চট জলদি সেই সব জায়গায় বাড়তি ভোটকর্মী পাঠানো যেতে পারবে। অন্যদিকে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি ভোটকর্মীদের উপর চড়াও হয়ে তার গাড়ি থামিয়ে হামলা চালায়া তা হলে সংশ্লিষ্ট ভোটকর্মীর অবস্থান জিপিএসের মাধ্যমে খুব সহজে চিহ্নিত করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে যেতে পারবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে বিধানসভা নির্বাচন হবে কর্ণাটকে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। অন্যদিকে দক্ষিণের এই রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। পিছিয়ে নেই জেডি(এস)। তারাও ঝপিয়েছে এই ভোট যুদ্ধে। তাই আগাম রাজনৈতিক অস্থিরতার আভাস পেয়েই এই উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top