News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর উপত্যকায় বড় সাফল্য, প্রায় তিন কেজি চরস সহ ধৃত দুই মাদক পাচারকারী
Image

কাশ্মীর উপত্যকায় বড় সাফল্য, প্রায় তিন কেজি চরস সহ ধৃত দুই মাদক পাচারকারী

শ্রীনগর, ১৭ এপ্রিল (হি.স.): কাশ্মীর উপত্যকায় প্রায় তিন কেজি চরস সহ দু’জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ| মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার পৃথক দু’টি জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য মিলেছে| উত্তর কাশ্মীরে প্রায় তিন কেজি চরস সহ দু’জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ| ধৃত দুই মাদক পাচারকারীর নাম হল, আলতাফ আহমেদ ওয়ানি (বাড়ি তারজু এলাকায়) এবং মহম্মদ আলতাফ সোফি (বাড়ি চোন্টিপুরা এলাকায়)| আলতাফের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১,২০০ গ্রাম চরস পাউডার এবং মহম্মদ আলতাফ সোফির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১,৫০০ গ্রাম চরস|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সোপোরে)-এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় তারজু থানার পুলিশ| অভিযান চালিয়ে আলতাফ আহমেদ ওয়ানি নামে একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়| ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১,২০০ গ্রাম চরস পাউডার| এই ঘটনায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তারজু থানার পুলিশ| অন্যদিকে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কালামাবাদ থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় বিশেষ পুলিশ বাহিনী| কালামাবাদ থানার অন্তর্গত চোন্টিপুরা এলাকার বাসিন্দা মহম্মদ আলতাফ সোফির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১,৫০০ গ্রাম চরস| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোফিকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top