News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পঞ্চায়েতে দুর্নীতি ফাঁস হচ্ছে, বাড়ছে জনরোষ
Image

রাজ্যে পঞ্চায়েতে দুর্নীতি ফাঁস হচ্ছে, বাড়ছে জনরোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতি ক্রমেই প্রকাশ্যে আসছে৷ তবে এ বিষয়গুলিকে কেন্দ্র করে ক্রমেই জনরোষ বৃদ্ধি পাচ্ছে৷ এতদিনের টানা দুর্নীতির ফলে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ কিন্তু তার পরেও প্রায়শি জনরোষ উপচে পড়ছে৷ বৃহস্পতিবার দুর্গাচৌমুহনি ব্লকের কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা৷ দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পেয়ে শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ তবে ক্ষোভ প্রশমনে স্থানীয় বিজেপি নেতারা পঞ্চায়েত কার্যালয়ে ছুটে গেছেন৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷
অন্যদিকে করবুক ব্লকের ইচাছড়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির আরও একটি বিষয় প্রকাশ্যে এনে সাধারণ জনগণ কার্যত মারমুখি হয়ে উঠেছেন৷ জানা গেছে, পঞ্চায়েতে মাছের খাবার মজুত ছিল৷ এলাকার মাছচাষিদের সহায়তার জন্য মাছের খাবার মজুত রাখা ছিল৷ কিন্তু গোপনে এই মাছের খাবার রিকশা বোঝাই করে অন্যত্র পাচার করিয়ে দেয়ার সময় স্থানীয় জনগণ বিষয়টি দেখে পাচারের সঙ্গে যুক্ত কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলেন৷ পুলিশ ঘটনাস্তলে এসে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্তদের থানায় নিয়ে যায় এবং কোনওরকমে পরিস্থিতি সামাল দেয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে মাছের খাবার৷
উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বিধানসবা নির্বাচনেিির পর বিজেপি ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে৷ যদি ত্রিস্তর পঞ্চায়েত সহ সব কয়টি স্থানীয় নির্বাচিত সংস্থা এখনও সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টেরদ্ধক দখলে রয়েছে৷ আর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিরতা বিজার করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top