News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিহাসের পাতা থেকে আম্বেদকরকে মুছে দিতে চেয়েছিল কংগ্রেস : প্রধানমন্ত্রী
Image

ইতিহাসের পাতা থেকে আম্বেদকরকে মুছে দিতে চেয়েছিল কংগ্রেস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): ড. আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালের উদ্বোধনী মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেন, ‘দেশের ইতিহাস থেকে বাবা সাহেবকে মুছে দেওয়ার জন্য সমস্ত শক্তি দিয়ে ঝাপিয়ে পড়েছিল কংগ্রেস। অপ্রিয় হলেও এটা সত্যি যে বাবা সাহেব যখন জীবিত ছিল তখন বিভিন্ন উপায়ে তাকে অপমান করত।’
দলিত প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, দলিত উত্থান এবং উন্নয়নের জন্য কংগ্রেস আগে এবং এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে আমাদের সরকার বাবা সাহেবের দেখানোর পথ ধরেই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের প্রতিটা মানুষের জন্য কাজ করে চলেছে। সমাজে সাম্যতা বজায় রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
অন্যদিকে কাঠুয়া এবং উন্নাও প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ”যে ঘটনাগুলি ঘটেছে, তা সভ্য সমাজের অংশ হতে পারে না। দেশ লজ্জিত। আমি দেশকে আশ্বস্ত করতে চাই, অপরাধীদের ছাড়া হবে না। শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের মেয়েরা সুবিচার পাবে।”
দিল্লিতে ২৬, আলিপুর রোডে স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। একটি বইয়ের আকৃতি দেওয়া হয়েছে সেটিকে। ২০১৬ সালের ২১ মার্চ ওই স্মৃতিসৌধর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ বি আর আম্বেদকরের স্মৃতিসৌধের উদ্বোধন করলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | গতকাল এনিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আম্বেদকরের জীবনী ও তাঁর অবদান জানার জন্য ওই স্মৃতিসৌধে মিউজ়িয়ামের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টিকে আকর্ষণীয় করতে তাতে ব্যবহার করা হয়েছে স্ট্যাটিক ও ডায়নামিক মিডিয়া, অডিও-ভিজ়ুয়াল কনটেন্ট ও মাল্টিমিডিয়া টেকনলজি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top