News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী সাধারণ নির্বাচনে দলিত সম্প্রদায় বিজেপিকেই বিপুল ভাবে ভোট দেবে: রাজনাথ
Image

আগামী সাধারণ নির্বাচনে দলিত সম্প্রদায় বিজেপিকেই বিপুল ভাবে ভোট দেবে: রাজনাথ

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : আগামী সাধারণ নির্বাচনে দলিত সম্প্রদায় বিজেপিকেই বিপুল ভাবে ভোট দেবে বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনারা যদি বিগত সরকার এবং বর্তমান সরকারের কার্য প্রণালী দেখেন তাহলেই তফাতটা বুঝতে পারবেন| তিনি বলেন, কিছু ঘটনা ঘটেছে এবং কিছু ঘটনাকে বাড়িয়ে-চড়িয়ে দেখানো হয়েছে| দলিত সম্প্রদায় যখন গভীর ভাবে বিচার করবেন তখন তারা তফাতটা বুঝতে পারবেন আমাদের সরকার তাদের জন্য কতটা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে| যদি দেশকে শক্তিশালী ভারত বানাতে হয় তাহলে সমাজের প্রতিটা স্তরের উন্নতির প্রয়োজন| এদিন রাজনাথ সিং জানিয়েছেন, ২ এপ্রিল ছোটখাটো ঘটনা হয়েছে| উন্নাও কান্ডের ব্যাপারে তিনি জানিয়েছেন এত বড় দেশ সেখানে বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে| কিন্তু সেই ঘটনাগুলিতে আমাদের সরকার শক্ত হাতে তদন্ত করেছে| বেকারদের রোজগারের ব্যাপারে রাজনাথ এদিন জানিয়েছে, আগের তুলনায় দেশের কর্মক্ষেত্রে অনেকটাই পরিধি বেড়েছে| শুধু মাত্র সরকারী চাকরি নয়, চাকরির পাওয়ার সুযোগের কথা বলা উচিত| তিনি বলেন, কতিপয় কিছু সমুদয় নিজের স্বার্থে জাতিগত বিবাদ বাড়ানোর চেষ্টা করছে| দেশের কিছু মানুষকে ভুল বোঝানো যেতে পারে কিন্তু সব মানুষকে ভুল বোঝানো যাবে না| এদিন তিনি দৃঢ়তার সঙ্গে জানান, আগামী নির্বাচনে সরকার ফের শক্তিশালী হয়ে ক্ষমতায় আসবে|-

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top