News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় যাত্রী সুরক্ষার তোয়াক্কা না করে ইঞ্জিন ছাড়াই ছুটল ট্রেন
Image

ওডিশায় যাত্রী সুরক্ষার তোয়াক্কা না করে ইঞ্জিন ছাড়াই ছুটল ট্রেন

ভুবনেশ্বর, ৮ এপ্রিল (হি.স.): ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। শনিবার রাত ১০টা নাগাদ ওডিশার টিটালাগড় স্টেশনে যাত্রীবোঝাই আহমেদাবাদ-পুরী এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ছাড়াই হঠাৎ চলতে শুরু করে। সেই সময় ট্রেনের ভেতর অধিকাংশ যাত্রীই নিশ্চিন্তে গুমিয়ে ছিল। পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পারা মাত্রই যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু ততক্ষণে ইঞ্জিন ছাড়াই প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে ট্রেনটি। তখন টনক নড়ে রেলকর্তাদের। ট্রেনটিকে থামানোর জন্য তারা তৎপর হয়ে ওঠে। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন থামানোর কাজে নেমে পড়েন রেলকর্মীরা। তারা লাইনে পাথর ফেলে ট্রেনটিকে দাঁড় করান। এই ঘটনার জেরে কোনও যাত্রী আহত না হলেও বড় ধরণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করেন রেলের আধিকারিকেরা। বরাত জোড়ে কয়েক হাজার যাত্রীর প্রাণ বাঁচল বলে মনে করছে রেল দফতর। কারণ ইঞ্জিন না থাকার জন্য সিগন্যালের তোয়াক্কা না করে নিজে থেকে এগিয়ে গিয়েছে ট্রেনটি। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল।

প্রাথমিক তদন্তের পরে রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেন থেকে ইঞ্জিন খুলে নেওয়ার সময় ট্রেনে স্কিড ব্রেক লাগাতে ভুলে গিয়েছিল রেলের কর্মীরা তার জেড়েই এই ঘটনাটি ঘটে। পরে ট্রেনটির সঙ্গে ইঞ্জিন লাগাইয়ে আবার তাকে নির্দিষ্ট গন্তব্যে রওনা করা হয়। এই ঘটনায় ফের প্রমাণিত যাত্রী নিরাপত্তায় কতটা উদাসীন রেল ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top