News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী শংসাপত্রের জন্য নিজের পঙ্গু স্বামীকে কাঁধে চড়িয়ে স্বাস্থ্য দফতরে নিয়ে গেলেন স্ত্রী
Image

প্রতিবন্ধী শংসাপত্রের জন্য নিজের পঙ্গু স্বামীকে কাঁধে চড়িয়ে স্বাস্থ্য দফতরে নিয়ে গেলেন স্ত্রী

মথুরা, ৪ এপ্রিল (হি.স.): নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য বেহুলাকে নাচতে হয়েছিল দেবরাজ ইন্দ্রের সভায়। সাবিত্রীকেও স্বামীর জন্য বহু আত্মত্যাগ করতে হয়েছিল। পুরাণের সেই সব ঘটনাকে ছাপিয়ে গিয়ে অনন্য নজির গড়লেন মথুরার বিমলা সিং। কয়েক মাস আগে পেশায় ট্রাক চালক বদন সিং পথ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত বদন সিংয়ের বাঁ পা কেটে বাদ দিতে হয়। ফলে বদন সিং শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। কিন্তু প্রতিবন্ধী হিসেবে সরকারী শংসাপত্র না থাকার জন্য কোনও ধরণের আর্থিক সুযোগ সুবিধা সে পাচ্ছিল না।

প্রতিবন্ধী শংসাপত্রের জন্য বদন সিংয়ের স্ত্রী বিমলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে যান। সেখানে তার স্বামী যে প্রতিবন্ধী তার ছবি তুলে আনতে তাকে বলা হয়। আর্থিক অবস্থায় খারাপ থাকার জন্য সে তা করতে পারেনি। বিমলার অভিযোগ মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে স্বামীর শংসাপত্রের জন্য দিনের পর দিন এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরেছেন তিনি। কিন্তু কোনও রকমের সাহায্য পাননি। অবশেষে প্রখর রোদের তাপকে উপেক্ষা করে পঙ্গু স্বামীকে নিজের কাঁধে চড়িয়ে পায়ে হেটে মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দফতরে নিয়ে যান তিনি। বিমলা জানায় পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে রিক্সা বা ঠেলা গাড়ি করেও স্বামীকে নিয়ে যাওয়ার সামর্থ্য তার ছিল না। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশেষে বুধবার বিমলার স্বামীকে প্রতিবন্ধীর শংসাপত্র দেয় মুখ্যস্বাস্থ্য আধিকারিক।এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরী জানিয়েছেন, সভ্য দুনিয়ায় এই রকম ঘটনা ঘটা খুবই দুঃখজনক বিষয়। এর তদন্ত করা হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top