News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় ফ্রন্টের জল্পনায় এবার চন্দ্রবাবু ও কেজরিওয়ালের বৈঠক
Image

তৃতীয় ফ্রন্টের জল্পনায় এবার চন্দ্রবাবু ও কেজরিওয়ালের বৈঠক

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা অাপ দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবারও একাধিক আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন চন্দ্রবাবু নাইডু। একের পর এক আঞ্চলিক দলের নেতার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠকের পর কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট নিয়ে জল্পনা উঠছে রাজনৈতিক মহলে। যদিও এই মুহূর্তে যে তিনি কোনও বিরোধী জোটে যেতে আগ্রহী নন তা স্পষ্ট করে জানিয়েছেন তেলেগু দেশম পার্টির প্রধান।

উল্লেখ্য, সোমবার দু’দিনের দিল্লি সফরে এসেছেন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার সংসদে সেন্ট্রাল হলে এনসিপি প্রধান শরদ পাওয়ার, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কংগ্রেসের ফারুক আবদুল্লা, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি জীতেন্দ্র রেড্ডির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস না দেওয়ার বিষয়টিও উঠে আসে। অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস দিতে অস্বীকার করায় এনডিএ থেকে সমর্থন তুলে নেয় তেলেগু দেশম পার্টি। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনে টিডিপি সহ বিরোধী দলগুলি। প্রসঙ্গত গত সপ্তাহেই দিল্লি এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top