News Flash

Image

কত্ত কবিরে বাববা!

৷৷ সুবোধ ঘোষ৷৷

বই মেলায় কবি সম্মেলন প্রসঙ্গে মনে পড়ে গেল নাগা সন্ন্যাসীদের কথা৷ পূর্ণ কুম্ভী মেলায় শুধু একবার নাগা সন্ন্যাসীদের এক পলক দেখার সুযোগ পায় দেশবাসী৷ পূর্ণ কুম্ভমেলা বার বছর পর অনুষ্ঠিত হয়৷ কুম্ভমেলার মাহেন্দ্র ক্ষণে পাহাড়ের গুহা থেকে দলবদ্ধভাবে নাগা সন্ন্যাসীরা জনসমক্ষে আসবে৷ জটাধারী উলঙ্গ নাগা সন্ন্যাসী৷ হর হর ব্যোম ব্যোম বলে পবিত্র গঙ্গার জলে কুম্ভ স্নান করে ফের গহীন পাহাড়ে চলে যান৷ বলছিলাম কবি সম্মেলনের কথা৷ এসে গেলাম নাগা সন্ন্যাসীদের কুম্ভ স্নান৷ নাগা সন্ন্যাসীদের কথা বলার অর্থ হল কবি সম্মেলনের প্রসঙ্গ টানা৷ বারো বছর পর নাগা সন্ন্যাসীদের যেমন একবার দেখা যায় তেমনি রাজ্যের কবিদেরও রাজ্যবাসী একবারই মঞ্চে দেখেন৷ পার্থক্য শুধু একটাই৷ তাহল সন্ন্যাসীদের বারো বছর পর একবার দেখা মেলে৷ অথচ কবিদের দেখা মিলে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে৷ সেই সময়টি হল বইমেলার মরসুম৷ রাজধানীর শিশু পার্কে দুই এপ্রিল থেকে শুরু হলো বইমেলা৷ প্রথম বিজেপি সরকারের প্রথম বইমেলা৷ বইমেলা ঘিরে বই প্রেমীদের উচ্ছ্বাস রয়েছে৷ রয়েছে আবেগ৷ কিন্তু এই উচ্ছ্বাস আবেগ প্রবীণদের মাঝে যতটুকু নবীনদের মাঝে ততটুকু নেই৷ তবুও বইমেলা মননের মেলা বলে কথা৷ সেই মননের মেলায় মেধা এবং পন্ডিত্যের বিকাশতো থাকতেই হবে৷ প্রতিদিনই বইমেলায় রয়েছে নানা কর্মসূচি৷ সাত এপ্রিল বইমেলায় দেখা যাবে এক ঝাঁক কবিকে৷ এ কবিদের সংখ্যা শুনে ভিরমি খাবার দশা৷ প্রায় তিনশতাধিক কবি৷ দুটি পর্বে সাজানো অনুষ্ঠান৷ দুটি পর্ব সঞ্চালন করবেন নকুল রায়৷ প্রশ্ণ হল, প্রায় তিনশ কবি সারা বছর কোথায় থাকেন? বিভিন্ন পত্র পত্রিকায় রবিবাসরীয় পাতায় কবিদের তো তেমন দেখা যায় না৷ সাত এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা আসছেন৷ মঞ্চ আলো করে কবিতা পাঠ করবেন৷ মঞ্চ থেকে নামার সময় ছোট্ট একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে কবিরা বেশ৷ ভারিক্কিক মেজাজ নামবেন৷ তারপর সেই কবি যেন (সবাই নয়) নাগা সন্ন্যাসীদের মত নিজেকে গুটিয়ে নেন৷ উল্লেখ্য, বেশির ভাগ কবি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে খবর পেয়ে থাকেন৷ তথ্য দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনও নিমন্ত্রণ পত্র পান না৷ তবুও তাদের কোন ক্ষোভ নেই৷ বইমেলার মঞ্চে কবিতা পাঠ করবেন এতেই তারা আনন্দে আত্মহারা৷ রাহা খরচ পাবেন একশত টাকা৷ তাই বা মন্দ কি? এরপরেও কিছু কথা এসে যায়৷

বইমেলার বাইরে কবিদের কতটুকু কদর থাকে? কয়জন কবির কবিতার বই রাজ্যের প্রকাশকরা ছেপেছেন? হাতে গোনা কয়জন ছাড়া আর সব কবি যেন অনেকটা ব্রাত্য হয়ে থাকেন৷ এবং সবচেয়ে অবাক ব্যাপার মনে হল যে, কয়জন কবির নাম নতুন প্রজন্ম জানে? জানার কথা নয়৷ কেন না, সিংহভাগ কবি গুরুত্বহীন হয়ে পড়েন কবি সম্মেলনরে পর থেকে৷ তবুও এই ধরনের কবিদের আহ্লাদের শেষ নেই৷ তবে এটাও সত্য যে, বইমেলায় কবি সম্মেলন হলেও রাজ্য জুড়ে কবিতার উৎকর্ষও খুঁজে পাওয়া যায়৷ পশ্চিম বাংলা এবং বাংলাদেশের কবিদের যেমন একটা স্বকীয়তা রয়েছে তেমন স্বকীয়তায় ঋগ্দ কয়জন কবি এ রাজ্যে রয়েছেন? কথায় বলে বাঙালি মাত্রেই ভাবুক৷ এ ভাবনা থেকে কবিতার বুদবুদ ছড়ায়৷ রাজ্যর অধিকাংশ কবিদের ক্ষেত্রে এমন ভাবনার অবকাশ রয়েছে বটে৷ সেই হিসাবে ভাবুক মাত্রেই কবি৷ আর সেই ভাবনায় পরিপূর্ণ বিকাশ ঘটলে কবি সত্ত্বায় জেগে উঠে হাজারো কবিতার ফানুস৷ এদিক থেকে রাজ্যের অধিকাংশ কবি যেন পিছিয়ে আছেন৷ তাইতো তাদেরকে তুুষ্ট থাকতে হয় বইমেলার কবি সম্মেলনে৷ রাজ্যর বেশির ভাগ কবিদের এইটুকু যেন প্রাপ্য৷ তাইতো বলতে ইচ্ছে হয় জয়তু রাজ্যের কবি সমাজ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top