News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকল
Image

মহারাষ্ট্রে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকল

থানে, ২ এপ্রিল (হি.স.): জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে । প্রথমটি ঘটে থানে জেলার ভিওয়ান্ডিতে একটি তেলের গুদামে। রবিবার রাতে ভিওয়ান্ডির গান্ডাভালী গ্রামে গণেশ কমপ্লেক্সের একটি তেলের গুদামে আগুন লাগে। তেলের গুদামের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। দেখতে দেখতে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের তৎপরতায় দমকলে খবর দেওয়া হয়। আগুল লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। অক্লান্ত পরিশ্রম করে দমকল আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। স্থানীয়দের নিরাপত্তার জন্য গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। পরে দমকলের এক আধিকারিক জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলে তা নিভে যায়নি। তেলের গুদামে আগুন পুরোপুরি নেভাতে সোমবার দুপুর এমনকি বিকেলও হতে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তেলের গুদামের ভেতর অগ্নি নির্বাপণ ব্যবস্থা কেমন ছিল তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে দমকল। আগুন পুরোপুরি নিভে গেলেই তারা তদন্ত করবেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার রাতে ভিওয়ান্ডিতে পৃথক আর একটি আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ভিওয়ান্ডির পূর্ণা গ্রামে চৌধুরী কমপাউন্ডের একটি গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্রে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। মুম্বইয়ের কমলা মিলসে আগুন লাগার পরে পরপর গোটা রাজ্যজুড়ে বহু আগুন লাগার ঘটনা সামনে এসেছে। প্রশাসনের আশ্বাস সত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top