News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার
Image

রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ মার্চ (হি.স.): দেশের ১৮তম রাজ্য হিসেবে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যের পরিবেশমন্ত্রী রামদাস কদম জানিয়েছেন, বিভিন্ন রোগের মূল কারণ হচ্ছে প্লাস্টিকে যথেচ্ছ ব্যবহার। তাই প্রশাসন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনও প্রস্তুকারক সংস্থা এবং ব্যবহারকারী এই নির্দেশিকা অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ৫০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

পরিবেশমন্ত্রী আরও বলেন, মহারাষ্ট্র প্রতিদিন ১১০০ টন বর্জ্য জমা হয়। গোটা রাজ্যজুড়েই বর্জ্যের ছড়াছড়ি। বহু রোগের মূল কারণ হচ্ছে এই বর্জ্য। এমনকি বহু মারণ রোগের মূল কারণ হচ্ছে প্লাস্টিক। গোটা দেশে ১৭টি রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ। আর আমরা এখন ১৮ তম রাজ্য যারা প্লাস্টিক নিষিদ্ধ করলাম।

রাজ্যের প্লাস্টিক কারখানাগুলিকে সুতির ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছেন পরিবেশমন্ত্রী। এছাড়াও থার্মোকলের তৈরি থালা, বাটি, গ্লাসও নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top