News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে বিধানসভার অধিবেশন
Image

আজ থেকে বিধানসভার অধিবেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশন৷ রাজ্যের ইতিহাসে এই প্রথম সরকার পক্ষে বসবে বিজেপি-আইপিএফটি৷ বিরোধী আসনে বামেরা৷ সেই মোতাবেক মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার কক্ষও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে৷ সাজানো হয়েছে নতুন মন্ত্রিদের কক্ষগুলিও৷ আসবাবপত্র থেকে শুরু করে রঙ সবই পাল্টানো হয়েছে৷

আগামীকাল ইংরেজী বছরের প্রথম অধিবেশনও বটে৷ তাই, প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন৷ আগামীকাল অধ্যক্ষ এবং উপাধ্যক্ষও নির্বাচিত হবেন৷ তাছাড়া, সরকারের মুখ্য সচেতকও আগামীকালই নির্বাচিত হবেন৷ পাশাপাশি, বিজনেস এডভাইজারি কমিটি সহ বিধানসভার অন্যান্য কমিটিগুলিও আগামীকালই গঠন হবে৷

বিজেনস এডভাইজারি কমিটি গঠন হয়নি, তাই চূড়ান্ত করা যায়নি দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশন কতদিনের হবে৷ আগামীকালই বিজনেশ এডভাইজারি কমিটির বৈঠকে সেবিষয়টিও চূড়ান্ত হবে৷ পাশাপাশি বিজনেস কি কি থাকবে তাও চূড়ান্ত হবে৷ এবারের অধিবেশনে রাজ্য সরকার ভোট অন এ্যকাউন্ট পেশ করবে৷ ধারণা করা হচ্ছে, আগামীকালই অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিধানসভায় ভোট অন এ্যাকাউন্ট পেশ করবেন৷ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যেহেতু সম্ভব হয়নি, তাই বিধানসভায় ভোট অন এ্যাকাউন্টের মাধ্যমে নতুন অর্থবছরে ব্যয়বরাদ্দের অনুমোদন নেওয়া হবে৷

শুক্রবার অধিবেশনের প্রথম দিনে অনেকেই প্রথমবারের মতো বিধানসভায় পা রাখবেন৷ একাদশ বিধানসভার অন্তিম অধিবেশনে উপস্থিত ছিলেন এমন অনেককেই আগামীকাল দেখা যাবে না৷ শুধু বিধায়ক হিসেবেই নয়, মুখ্যমন্ত্রী হিসেবেও বিপ্লব দেব প্রথমবারের মতো বিধানসভা অধিবেশনে যাবেন৷ অন্যদিকে, বিরোধী দলনেতা হিসেবে দেখা যাবে মানিক সরকারকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top