News Flash

  • Home
  • Uncategorized
  • পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আরও আগে, ফেসবুকের তথ্য চুরি নিয়ে দুঃখপ্রকাশ জুকারবার্গের
Image

পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আরও আগে, ফেসবুকের তথ্য চুরি নিয়ে দুঃখপ্রকাশ জুকারবার্গের

সান ফ্রান্সিসকো, ২২ মার্চ (হি.স.): ফেসবুকের তথ্য চুরি নিয়ে অত্যন্ত দুঃখপ্রকাশ করলেন ফেসবুকের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) মার্ক জুকারবার্গ| ফেসবুক সিইও মার্ক জুকারবার্গের মতে, ‘এই ধরনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত|’ সপ্তাহান্তে একটি খবর প্রকাশ্যে আসে যে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার চলাকালীন ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি বেসরকারি সংস্থা| ফেসবুকের তরফে ওই সংস্থাকে সমস্ত তথ্য মুছে ফেলার কথা বলা হলেও, সম্ভবত সমস্ত তথ্য রেখেই দিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থা| ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে মার্কিন নির্বাচনের ফল রিপাবলিকানদের পক্ষে আনার চেষ্টা করে ওই সংস্থা| এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগসূত্র হল এই যে, ট্রাম্প শিবিরের সমর্থক ও আর্থিক পৃষ্ঠপোষক রবার্ট মার্সার ১৫ কোটি ডলার দেন কেমব্রিজ অ্যানালিটিকা নামে ওই সংস্থাকে|
ফেসবু ‘বিপদে’ রীতিমতো শঙ্কিত গোটা বিশ্ব| জুকারবার্গের নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছিল| অবশেষে ফেসবুকের তথ্য চুরি নিয়ে নীরবতা ভাঙলেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ| স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে মার্কিন টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে জুকারবার্গ বলেছেন, ‘এই ধরনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত|’ ফেসবুক সিইও আরও জানিয়েছেন, ‘আরও আগে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল আমাদের| সম্ভবত এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করেছি|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top