News Flash

  • Home
  • Uncategorized
  • আনারসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর, প্রস্তাব দেওয়া হবে বচ্চনকে
Image

আনারসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর, প্রস্তাব দেওয়া হবে বচ্চনকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজ্যে উৎপাদিত আনারসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হওয়ার জন্য বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার৷

আসলে, রাজ্যে উৎপাদিত আনারসের বিরাট চাহিদা রয়েছে৷ তাই, মুখ্যমন্ত্রী চাইছেন এই আনারসকে ভিত্তি করে শিল্প তৈরি হোক৷ রাজ্যে উৎপাদিত আনারস যাতে দেশীয় এবং আন্তর্জাতিক বাজার দখল করতে পারে সেই উদ্যোগও নেবেন তিনি৷ বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আনারস দিল্লি হাবে প্রদর্শন করতে চাইছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কথায়, বিমানভর্তি আনারস রাজ্য থেকে নিয়ে গিয়ে দেশের বিভিন্ন রাজ্যে বাজারজাত করা হলে  বিমানের ভাড়া মিটিয়ে দিয়েও প্রচুর মুনাফা হবে৷ তাই, এই আনারসের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হওয়ার জন্য বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার, জানালেন তিনি৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে উৎপাদিত আনারস যাতে সারা দেশে এক অতুলনীয় পরিচিত পেতে পারে সেজন্য ডোনার মন্ত্রী দেশব্যাপী এই আনারসের প্রচার ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top