News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে আগুন-আতঙ্ক পুণেতে, অকালেই মৃত্যু দু’জনের
Image

ভোররাতে আগুন-আতঙ্ক পুণেতে, অকালেই মৃত্যু দু’জনের

পুণে, ১৪ মার্চ (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক মহারাষ্ট্রের ‘এডুকেশনাল সিটি’ পুণেতে| বুধবার ভোররাত তিনটে নাগাদ পুণের শিবাজীনগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি দু’জনকে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ শিবাজীনগর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| ওই ফ্যাক্টরিতে মিষ্টির প্যাকেট তৈরির কাজ হতো| ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত|
শুধু পুণেই নয়, বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডের-আতঙ্ক বিরাজ করে মহারাষ্ট্রের পালঘর জেলাতেও| ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার দাহানু তালুকাতে, কাসা মার্কেটে অবস্থিত একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে| বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| দমকল কর্মীদের প্রচেষ্টায় ওই বিল্ডিং থেকে ছ’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুনও নিয়ন্ত্রণ এসেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top