News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ১১, আহত অন্তত ১৮
Image

বাংলাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ১১, আহত অন্তত ১৮

ঢাকা, ১০ মার্চ (হি.স.): বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন| পৃথক স়ড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৮ জন| শনিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটেছে পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি পাম্পের সন্নিকটে, অপর দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার জুনদহ এলাকায়|
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, শনিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি পাম্পের সন্নিকটে যাত্রীবোঝাই বাসের সঙ্গে ভ্যানোর মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন শ্রমিক| এছাড়াও আহত হয়েছেন ৯ জন| নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের বাসিন্দা জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের বাসিন্দা খশরু মিয়া (৫০) এবং রাজু মিঞা (২৪)| অপর একজনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যাযনি| আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| বাকিদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে|
শনিবার দুপুরে অপর দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার জুনদহ এলাকায়| রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৬ জন এবং আহত হন ১০ জন| পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top