News Flash

  • Home
  • Uncategorized
  • আবার তাজা বোমা উদ্ধার জিরানীয়ায় আতঙ্কে জনগণ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

আবার তাজা বোমা উদ্ধার জিরানীয়ায় আতঙ্কে জনগণ, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রানীরবাজারের কাওয়াবনে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

শুক্রবার রানীরবাজারে উদ্ধার হয়েছে তাজা বোমা৷ ছবি নিজস্ব৷

চন্দ্রকিশোর দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে ঘরের কাজ করানোর জন্য বাড়ির সামনে রাস্তার পাশে বালি এনে রেখেছিলেন৷ বালি পলিথিন দিয়ে ঢাকা ছিল৷ শ্রমিকরা যখন বালি বাড়িত আনার জন্য যায় তখনই পলিথিন উল্টিয়ে লক্ষ্য করেন বালির মধ্যে একটি বোমা রাখা আছে৷ তাতে শ্রমিকরা আতাঙ্কগ্রস্থ হয়ে উঠেন৷ খবর দেওয়া হয় রানীরবাজার থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ কে বা কারা বোমাটি সেখানে রেখেখে তা জানা যায়নি৷ আশঙ্কা করা হচ্ছে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বোমাটি সেখানে রেখেছে দুসৃকতিরা৷ বোমা উদ্ধারের পর এলাকায় তল্লাসী শুরু করেছে পুলিশ৷ অবশ্য আর কোথাও থেকে কোন বোমা বা অস্ত্রশস্ত্র উদ্ধারের সংবাদ নেই৷ উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে৷ ৩রা মার্চ ভোট গণনা৷ এরই মধ্যে বোম উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে৷ সম্প্রতি জিরানীয়া এলাকায় একটি আলু ক্ষেত থেকেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে৷

প্রশ্ণ উঠেছে বিভিন্ন স্থানে তাজা বোমা উদ্ধারের ঘটনায় জনমতে তীব্র আতঙ্ক বিরাজ করছে৷ রানীরবাজারের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের আগে বিজেপির প্রার্থীকে হত্যার লক্ষ্যে বোমা হামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে৷ তাছাড়া একটি রাজনৈতিক দলের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল যে মজলিশপুর কেন্দ্রের নানা স্থানে বিস্তর বোমা মজুত করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top