News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক
Image

কুপওয়ারায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| জঙ্গিদের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও গোলাবারুদ| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে কুপওয়ারা পুলিশ স্টেশনের অন্তর্গত জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় স্পেশ্যাল অপারেশন গ্রুপ (কুপওয়ারা), ৪১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৯৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| জঙ্গিদের গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে ৬টি হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ| মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় পুলওয়ামা পুলিশ স্টেশনের অন্তর্গত জঙ্গলে নতুন আস্তানা তৈরি করেছে জঙ্গিরা| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে জঙ্গলে যৌথ তল্লাশি অভিযান চালায় স্পেশ্যাল অপারেশন গ্রুপ (কুপওয়ারা), ৪১ রাষ্ট্রীয় রাইফেলস এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৯৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| যৌথ তল্লাশি অভিযানে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| জঙ্গিদের গুপ্ত ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে, ৬টি হ্যান্ড গ্রেনেড, একটি চাইনিজ পিস্তল, পিস্তলের পাঁচটি গুলি, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ৩৩৫ একে রাউন্ড, তিনটি ইউবিজিএল সেল, ২ কিলোগ্রাম আইইডি বিস্ফোরক এবং সাতটি ডিটোনেটর|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top