News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ল বাড়ি, রক্ষা প্রতিবেশীদের
Image

আগুনে পুড়ল বাড়ি, রক্ষা প্রতিবেশীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ আগুনে পুড়ে গেল একটি ঘর৷ ঘটনা বিলোনীয়ার চিত্তামারার বৈষ্ণবপাড়ায়৷ সকাল ১১টা নাগাদ পেযায় শ্রমিক স্বপন দাসের রান্না ঘরে আগুন লাগে৷ কোন কিছু বুঝে উঠার আগেই সম্পূর্ণ ভষ্মিভূত হয় যায় ঘরটি৷ গ্রামবাসীরা জল দিয়ে কোন রকম পাশের বসত ঘরটি রক্ষা করে৷ খবর দেওয়া হয় বিলোনীয়া ফায়ার স্টেশনে৷ দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে যায়৷ বাড়ির মালিক স্বপন দাস জানিয়েছেন, ঐসময় বাড়িতে কেউ ছিলেন না৷ এলাকাবাসীর চিৎকার শুনে বাড়িতে ছুটে এসে দেখেন প্রায় অর্ধেক পুড়ে গেছে ঘরটির৷ সকালেও গ্যাস জ্বালিয়ে চা করে খেয়েছেন৷ ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক হয়েই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ তিনি অত্যন্ত দুঃখের সাথে জানিয়েছেন কিছুদিন আগে মাত্র এই ঘরটি তৈরী করেছিলেন একটি ব্যাঙ্ক থেকে চড়া সুদে ঋণ নিয়ে৷ শুধু তাই নয় রান্না ঘরে প্রায় নয় হাজার টাকার ধানও মজুত করা ছিল৷ তাও পুড়ে গিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top