News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার
Image

কৃষকদের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার

ভোপাল, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়া সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার কৃষকদের এক কনভেনশনে তিনি জানান, কৃষি উত্পাদনশীলতা স্কিম-এর আওতায় কৃষকদের ধান ও গমে কুইন্টাল পিছু ২০০ টাকা সহায়ক মূল্য দেওয়া হবে |

সোমবারই বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বিধানসভায় বাজেট অধিবেশনে কৃষি ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার কথা ঘোষণা করেছিলেন| এর পর কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিজেপি শাসিত অন্য একটি রাজ্য মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারও সেই পথেই হাটলো | মঙ্গলবার কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়া সুনিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি উৎপাদনশীলতা স্কিম-এর আওতায় কৃষকদের ধান ও গমে কুইন্টাল পিছু ২০০ টাকা সহায়ক মূল্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন কৃষকদের এক কনভেনশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গমে প্রতি কুইন্টালে ১৭৩৫ টাকা সহায়ক মূল্য আগেই ঘোষণা করেছেন। তার সঙ্গে এই টাকা জুড়লে অর্থ সাহায্য বেড়ে হবে কুইন্টালে প্রায় ২ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৬-১৭র রবি মরসুমে সহায়ক মূল্যে ৬৭.২৫ লক্ষ মেট্রিক টন গম ‘ই’ পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। ৭.৩৮ লক্ষ কৃষককে ১৩৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৭-র খরিফ মরসুমে সহায়ক মূল্যের বিনিময়ে ১৬.৫৯ লক্ষ মেট্রিক টন ধান ‘ই’ পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। ২.৮৩ লক্ষ চাষিকে ৩৩০ কোটি টাকা দেওয়া হবে। ২০১৭-১৮য় ভবান্তর ভুগতন যোজনায় ছোলা, মুসুরি ডাল ও সরষে, ২০১৮-য় পেঁয়াজকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। আরও বেশ কিছু কৃষক কল্যাণমূলক ব্যবস্থার কথা শিবরাজ জানান, যার মধ্যে ১২০০ কোটি টাকা ঢেলে চম্বলের রুখাসুখা জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হবে।

চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই তাঁর এসব ঘোষণা বলে মনে করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top