News Flash

  • Home
  • Uncategorized
  • এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে ঃ তরুণ গগৈ
Image

এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে ঃ তরুণ গগৈ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের ব্যর্থতার কারণে আসামে বিজেপি ক্ষমতায় এসেছে, তা মানতে রাজি

বুধবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ ছবি নিজস্ব৷

নন সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ তাঁর কথায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসামের মসনদ দখল করেছে বিজেপি৷ বুধবার রাজ্য সফরে এসে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচনে কালো টাকা ব্যবহার করে বিজেপি৷ তাঁর মতে, এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে৷

এদিন শ্রী গগৈ সিপিএম সম্পর্কে খুব একটা চড়া সুরে কথা বলেননি৷ তবে, সিপিএম এবং বিজেপির মধ্যে নীতিগত কোন ফারাক নেই বলে তিনি দাবি করেন৷ তাঁর কথায়, উভয় রাজনৈতিক দলই মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করে ক্ষমতা দখলে ব্যস্ত৷

শ্রী গগৈ প্রশ্ণ তুলেন, নির্বাচনের প্রচারে বিমান, হেলিকপ্ঢার এবং হাজার হাজার গাড়ি বন্দোবস্ত কিভাবে হচ্ছে৷ তিনি জানতে চেয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতির ছেলের সম্পত্তি কিভাবে বেড়েছে৷ তাঁর মতে, বিজেপি নির্বাচনে কালো টাকা ব্যবহার করছে৷ দেশের পূঁজিপতিদের কাছ থেকে আদায় করা অর্থেই নির্বাচনী ব্যয়ভার বহন করছে বিজেপি৷ তাঁর সাফ কথা, এদেশে রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে৷ তাই তিনি মনে করেন, সিপিএম কিংবা বিজেপি ক্ষমতায় আসলে ত্রিপুরার কোন লাভ হবেনা৷ কারণ, সিপিএমও দুর্নীতিতে নিমজ্জিত৷ তিনি বলেন, দেশবাসীর জন্য কাজ করার বদলে বিজেপি নিজেদের জাহির করতেই ব্যস্ত৷ প্রচারে চমক দিতে তারা খুবই পটু৷

এদিন তিনি সমালোচনা করে বলেন, আসামে নির্বাচনের আগে পৃথক বড়োল্যান্ড নিয়ে সরব হয়েছিল বিজেপি৷ এরাজ্যেও তারা তিপ্রাল্যান্ডের দাবির প্রতি সমর্থন জানাচ্ছে৷ আসামে এডিসিকে শক্তিশালী করার বদলে তারা পরিষদ গঠন করেছে৷ তাতে, মানুষ উপকৃত হননি৷ এই রাজ্যেও তারা একই নীতি অবলম্বন করবে বলে দাবি তরুণ গগৈর৷

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন ড হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কেও সরব হয়েছেন৷ তাঁর কথায়, আসামে কংগ্রেসের শাসনে তদানিন্তন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কে বহু অভিযোগ এনেছিল বিজেপি৷ কিন্তু, এখন তিনি বিজেপিতে যোগ দেওয়ায় সেই অভিযোগ গুলি সম্পর্কে কোন কথা বলেন না বিজেপি নেতারা৷ তখন, আসামের মুখ্যমন্ত্রীর মদত দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি৷ একথা বলে শ্রী গগৈ আজ প্রশ্ণ তুলেন, এখন হিমন্তবিশ্ব শর্মাকে কে মদত দিচ্ছে৷

তরুণ গগৈ বলেন, নরেন্দ্র মোদী যে আশ্বাস গুলো দিয়েছিলেন তার একটিও পূরণ হয়নি৷ এমনকি পূর্বের তুলনায় পরিস্থিতি এখন আরো খারাপ হয়েছে৷ এই রাজ্যে নির্বাচনকে ঘিরে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি কোনটাই পূরণ হবেনা বলে দাবি করেন তিনি৷

এদিকে অবিজেপি দলগুলিকে নিয়ে জোটের পক্ষে সওয়াল করেছেন তরণ গগৈ৷ তাঁর কথায়, বিজেপিকে রুখতে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দলগুলিকে একসঙ্গে আসা উচিত৷ অবশ্য এই জোটে কংগ্রেস বামফ্রন্টকে রাখতে চাইছে কিনা সেই প্রশ্ণের স্পষ্ট জবাব দেননি তিনি৷ শুধু জানিয়েছেন, সিপিএম কিংবা বামফ্রন্টের কথা জোটের প্রশ্ণে এখনই বলছিনা৷ তবে, ধর্ম নিরপেক্ষ দলগুলির একসঙ্গে আসা খুবই দরকার বলে মনে করেন তিনি৷

এদিকে, জাতীয় নাগরিক নিবন্ধিকরণ প্রক্রিয়া সম্পর্কেও তীব্র বিষোদগার করেছেন তরুণ গগৈ৷ তাঁর কথায়, নির্বাচনী  মূহুর্তে দেওয়া প্রতিশ্রুতি পালন করছেনা বিজেপি সরকার৷ আসামে বহু নাগরিক জাতীয় নাগরিক নিবন্ধিকরণ প্রক্রিয়ার প্রথম তালিকায় বাদ পড়েছেন৷ তাঁর বক্তব্য, ১৯৭১ সালকে ভিত্তি বছর হিসেবে ধরেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে৷ তাতে, বহু প্রকৃত নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top