News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার সীমান্ত ঘেঁষা সাতছড়ির জঙ্গলে বাংকার থেকে দশটি ট্যাঙ্ক, বিধবংসী রকেট উদ্ধার
Image

ত্রিপুরার সীমান্ত ঘেঁষা সাতছড়ির জঙ্গলে বাংকার থেকে দশটি ট্যাঙ্ক, বিধবংসী রকেট উদ্ধার

ঢাকা, ৩ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে দশটি ট্যাঙ্ক বিধবংসী রকেট উদ্ধার করেছে র্যাব৷ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানিয়েছেন৷

তিনি জানান, একটি বাংকারের ভেতর থেকে চিনের তৈরূ টাইপ ৬৯ মডেলের দশটি রকেট উদ্ধার করা হয়ে৷ উদ্ধারকৃত ৪০ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ এই রকেটগুসি ১৫শ মিটারের মধ্যে ট্যাঙ্ক বা গাড়ি ধবংস করতে সক্ষম৷ রকেটগুলি দেশের কোন সন্ত্রাসী বা জঙ্গী গোষ্ঠী ব্যবহার করে কি না প্রশ্ণ করা হলে তিনি বলেন, এমন কোন তথ্য তাদের কাছে নেই৷ সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিচ্ছিন্নতাবাদী কোন গোষ্ঠী এগুলি মজুত করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ মুফতি মামহুদ সাংবাদিকদের বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সাতছড়িতে র্যাব ইতিপূর্বে ছয়বার তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মর্টার সেল, রকেট লঞ্চার, মেশিনগানসহ গোলাবারুদ উদ্ধার করেছে৷ এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়৷ এর মধ্যে এক অভিযানে পাহাড়ে ব্যাংকারের অস্তিত্বও পাওয়া গিয়েছিল৷ এসব গোলা বারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদী কোন দলের হতে পারে বলে ধারণা দিয়েছিলেন র্যাব কর্মকর্তারা৷ ২০১৪ সালের ৩ জুন, ২৯ আগস্ট, ২ ও ১৭ সেপ্ঢেম্ববং ১৬ অক্টোবর সেখানে পাঁচ দফা অভিযান চালায় র্যাব৷ এর মধ্যে ১৬ সেপ্ঢেম্বরের অভিযানে ত্রিপুরা পল্লীর একটি বাড়ির ছাগল রাখার ঘরের নিচে একটি বাংকারে ১৪ বস্তা গোলাবারুদ পাওয়া যায়৷ এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হলেও কোনো আসামির খোঁজ না মেলায় চুনারুঘাট থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়৷ ২০১৬ সালের ১৫ জুন ওই জঙ্গলে একবার অভিযান চালানো হলেও তখন কিছু পায়নি র্যাব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top