News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ব্যাঙ্ক থেকে ষাট হাজার টাকা নিয়ে চম্পট দিল দুসৃকতিরা
Image

বিশালগড়ে ব্যাঙ্ক থেকে ষাট হাজার টাকা নিয়ে চম্পট দিল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ ফেব্রুয়ারি৷৷ দিন দুপুরে সকলের চোখে ফাঁকি দিয়ে মাইক্রো এটিএম মেশিন, পিন পেড সহ ৬০ হাজার টাকার ব্যগ নিয়ে ব্যাঙ্কে থেকে চম্পট দেয় তিন চোর৷ ঘটনা বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ণ ইউকো ব্যাঙ্কে৷

ব্রাঞ্চ ম্যানেজার তপন চৌধুরী জানান টাকা তোলার উদ্দেশ্যে ব্যাঙ্কে প্রবেশ করে ব্যাঙ্ক কর্মীর ব্যস্ততার সুযোগে এক যুবক কৌশলে বিশ্বজিৎ বাবুর ব্যাগটি হাতিয়ে নেয়৷ যার মধ্যে ছিল মাইক্রো এটিএম মেশিন, পিন পেড সহ ৬০ হাজার টাকা৷ তখন বিশ্বজিৎ বাবু ব্যংকের অন্য একটি কাজে বাহির হন৷ পরে সিসি ক্যামেরায় দেখা যায় ওই চোরের সাথে আরো তিনজন সহযোগী ছিল৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পরবর্তী সময়ে ব্যঙ্কের তরফ থেকে বিশালগড় থানায় একটি মামলা করা হয়৷ যদিও পুলিশ চোরের কোন সন্ধান পায়নি৷

বিকেলের খবর, অবশেষে হারিয়ে যাওয়া মাইক্র এটিএম মেশিন, পিন পেড সহ ৬০ হাজার টাকার ব্যগটি পাওয়া গেলেও বেগের মধ্যে থেকে উধাও ৬০ হাজার টাকা৷ পুলিশ সূত্রে জানা যায় বিশালগড় রাস্তার মাথা এলাকার একটি দোকানের চেয়ারে বেগটি রেখে টাকাগুলি নিয়ে চম্পট দেয় চোর৷ পরে ঐ দোকানের মালিক দোকানে ফিরে দেখেন তার দোকানে একটি ব্যাগ রাখা৷ খবর দেওয়া হয় বাজার সম্পাদককে৷ খুলে দেখেন ইউকো ব্যাঙ্কের মাইক্রো এটিএম মেশিন৷ সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ছুটে যায় পুলিশ সহ ব্যাঙ্ক কর্মী৷ উদ্ধার হয় নথিপত্র সহ ব্যাগটি৷ যদিও পোরো টাকা নিয়ে পালিয়ে যায় চোর৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top