News Flash

  • Home
  • Uncategorized
  • বাস্তবের সঙ্গে কোনও মিল নেই বলল কংগ্রেস, সিপিএমের মতে ভাওতা দেওয়া হচ্ছে
Image

বাস্তবের সঙ্গে কোনও মিল নেই বলল কংগ্রেস, সিপিএমের মতে ভাওতা দেওয়া হচ্ছে

নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ অন্যান্য দলগুলি৷ পশাপাশি আম আদমি পার্টিও কেন্দ্রীয় সরকারের এই বাজেটের সমালোচনা করেছেন৷

কংগ্রেসের মুখপাত্র মণীষ তিওয়ারি বলেন, সরকার কৃষক ও অন্যান্য প্রান্তিক শ্রেণির সমাজের প্রতিনিধি হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে কেন্দ্র৷ কিন্তু, বাস্তবের সঙ্গে জেটলির বাজেট কোনও মিল নেই৷ কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির মন্তব্য, এই বাজেটে বাস্তব ভিত্তি নেই৷ বাজেটের নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বাজেট প্রসঙ্গে এই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য রবীন দেব৷ এদিন তিনি বলেন, কর্মসংস্থান থেকে কৃষিক্ষেত্র, সর্বত্রই ক্রমহ্রাসমান৷ বাজেটে কৃষকদের জন্য, মহিলাদের জন্য অনেক কথা বলা হচ্ছে৷ কেননা, এটাই এই কেন্দ্রীয় সরকারের শেষ বাজেট৷ তাই ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে৷ তিনি বলেন, আজকে তো বোঝাই যাচ্ছে, রাজস্থানের পলাফলেও বোঝা যাচ্ছে বিজেপির কি অবস্থা৷ তাই ওরা মহিয়া চেষ্টা করছে মানুষকে নিজেদের কাছে টানার জন্য৷ বাজেটে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়৷ মানুষকে চমকে দেবার জন্য৷ কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই হচ্ছে এই একই পলেসি৷ এ বলছে এক কোটি চাকরি দেব, তো ও বলছে দু কোটি চাকরি দেব৷ কোথায় গেল চাকরি৷ দীর্ঘদিন সরকারের রিভিউতে, রিপোর্ট কোথায় আছে চাকরি৷ এই বাজেটে মানুষের কাছে যে ছবি দেওয়া হল তা আসলে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷ তাঁর প্রশ্ণ, গত চার বছরে মানুষের জন্য কি হয়েছে৷ গ্রামীণ এলাকায় কাজ হবে বলা হয়৷ কিন্তু কোথায়৷ এবার বলেছে আয়করে একই ব্যবস্থা থাকবে৷ তাতে তো সুবিধা হবে বড়লোকদেরই৷

বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা অব্যাহত৷ এদিন অর্থ মন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের পর কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলি তাদের নিজেগেদর মত করে কেন্দ্রের সমালোচনা শুরু করে দিয়েছে৷ সেই বিরোধিতায় বাদ যায়নি দিল্লির সাসক দল আম আদমী পার্টি৷ এদিন বাজেট নিয়ে আম আদমী  পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তার ট্যুইট বার্তায় কেন্দ্রের সমালোচনা করেছেন৷ এদিন ট্যুইট করে, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীওয়াল ট্যুইট করে বলেছেন, আমি আশা করেছিলাম দেশের রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিষয়ক প্রকল্পে আর্থিক সহায়তা করবে কেন্দ্র৷ কিন্তু দিল্লির প্রতি বিমাতৃসুলভ আচরণ চালিয়ে যাচ্ছে কেন্দ্র৷  এটা দেখে আমি হতাশা৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াও বাজেটের সমালোচনা করে বলেছেন, এই বাজেটে অত্যন্ত হতাশ হয়েছি৷ ২০০১-০২ থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় করে দিল্লির প্রাপ্য বাড়ানো হয়নি৷ এবারও দিল্লির জন্য মাত্র ৩২৫কোটি টাকা করই রাখা হয়েছে৷ অন্য কোনও রাজ্যের সঙ্গে এই দরনের আচরণ করা হয় না৷ দিল্লি পুলিশ কেন্দ্রের আওতায়৷ তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা এবং অপরাধ দমন করার জন্য কোনও পরিকল্পনার কথা জনানো হয়নি৷ দিল্লি দেশের অপরাধের রাজধানী হয়ে গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top