News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে টিকিট নিয়ে অসন্তোষ, পারিবারিক কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত সুবল ভৌমিকের
Image

বিজেপিতে টিকিট নিয়ে অসন্তোষ, পারিবারিক কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত সুবল ভৌমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ প্রার্থী পদ ঘোষণার পর থেকে গুটিকয়েক ক্ষেত্রে বিজেপিতে অসন্তোষ দেখা দিয়েছে৷ অনেক স্থানেই ক্ষোভ উগরে দেওয়ার ঘটনাও সর্বসমক্ষে চলে আসছে৷ আশ্চর্যজনক ঘটনা হল বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক সোনামুড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে মনস্থির করেছেন৷

শনিবার রাতে দিল্লিতে জেপি নাড্ডা ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন৷ বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার পর বেশ কিছু এলাকায় ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে৷ তবে রাত অবধি কেউ প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও রবিবার সকাল থেকে কয়েকটি এলাকায় বেশ কয়েকজন নেতা তাঁদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিজেপি’র প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিকের বক্তব্য৷ রবিবার সকালে তিনি সাংবাদিকদের তাঁর বাড়িতে ডেকে জানিয়েছেন, তাঁকে সোনামুড়ায় প্রার্থী করা হয়েছে৷ কিন্তু তিনি সেই আসনে দাঁড়াবেন না৷ এরজন্য অবশ্য তিনি পারিবারিক সমস্যার যুক্তি দেখিয়েছেন৷

তিনি বলেন, সোনামুড়ায় প্রার্থী করার জন্য আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই জায়গায় আমার অসম্মতির বিষয় আমি আগেই জানিয়ে দিয়েছি৷ এমন কি প্রার্থী ঘোষণার দিন সকালেও পুনরায় সোনামুড়া থেকে নির্বাচনের লড়াই জন্য অনুরোধ করা হয়৷ কিন্তু তখনও আমি এই ধরনের সম্ভাবনা নাকচ করে দেই৷ তিনি বলেন, আমি ২০১৮ বিধানসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করব না৷ একসময় সোনামুড়া থেকে আমি বিধায়ক থাকলেও এবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও প্রস্তুতি আমার ছিল না৷ বিষয়টি বারংবার জানানো হয়েছে৷ তার পরেও ওই কেন্দ্রের জন্যই আমার নাম ঘোষণা করা হয়েছে৷ ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না৷

অবশ্য, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যতম কারণ হিসাবে তিনি তাঁর মেয়ের পরীক্ষার কথা উল্লেখ করেছেন৷ সুবল ভৌমিক আরও জানান, তিনি তাঁর পরবর্তী রাজনৈতিক কর্মসূচী সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না৷ তবে বিজেপিকে জয়ী করানোর জন্য তিনি সবধরনের পদক্ষেপ নেবেন৷ বিজেপি’র জয় সুনিশ্চিত হলে কর্মী, সমর্থক, অনুগামীদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top