News Flash

  • Home
  • Uncategorized
  • অবসাদে আত্মঘাতী চাকরিচ্যুত শিক্ষিকা
Image

অবসাদে আত্মঘাতী চাকরিচ্যুত শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ আবার আত্মাঘাতী হলেন ১০,৩২৩ চাকরিচ্যুত এক শিক্ষিকা৷ রবিবার সকালে ঘরের মধ্যে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ জানা গেছে, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের নিবাসী জয়রানি মালাকার দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন৷ কোনও ভাবেই পরিবারের লোকেরা শিক্ষিকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি৷ বিকল্প সুনিশ্চিত স্থায়ী চাকরির সন্ধান করেও তিনি ব্যর্থ হন৷ পারিবারিক সূত্রে জানা গেছে, গত বেশ কয়েকমাস ধরে তিনি কারোর সঙ্গে কথা বলতেন না৷ আলাদা ঘরে থাকতেন৷ খাওয়া-দাওয়ার কোনওম নিয়ম ছিল না৷ শেষ পর্যন্ত আজ সকালে দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় বাধ্য হয়ে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিক্ষিকার ঝুলন্ত দেহ পাওয়া যায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top