News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ
Image

ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর পুনরায় আগরতলা- খোয়াই সড়কে যান চলাচল

ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের তালবাহানার প্রতিবাদে লেফুঙ্গায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

শুরু হয়েছে৷ নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মহম্মদ আলমকে গ্রেফতারের পরেই পথকে অবরোধমুক্ত করা হয়েছে৷ সকাল থেকে বিকল্প জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে লেফুঙ্গা এলাকায় সাধারণ জনগণ পথ অবরোধ শুরু করেন৷ এলাকার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মঙ্গলবার রাতে ধর্ষণ কাণ্ডটি সংগঠিত হয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ৷ অভিযুক্তকে গ্রেফতার না করায় বুধবার সকাল থেকে ক্ষুব্ধ স্থানীয় জনগণ পথ অবরোধ করে দেন৷ পুলিশের তরফে ক্ষুব্ধ জনতাকে বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে৷ কিন্তু তাতে বিশেষ কোনও কাজ হয়নি৷ অন্যদিকে স্থানীয় জনগণের অভিযোগ, ঘটনার অব্যবহিত পরেই থানায় অভিযোগ করা হয়৷ কিন্তু অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করার কোনও উদ্যোগই নেয়নি, তখন সে এলাকাতেই ছিল৷ পরে চাপের মুখে পুলিশ এবং সাধারণ প্রশাসনের উধর্বতন আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যায় অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হন৷ সে একটি নির্মাণ সংস্থার কর্মী৷ অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করার পরেই স্থানীয় জনগণ পথ অবরোধমুক্ত করে৷ ধর্ষিতা নাবালিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top