News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্যোজাত শিশু উদ্ধার শৌচালয়ে, প্রসূতি মায়ের রহস্যজনক মৃত্যু
Image

সদ্যোজাত শিশু উদ্ধার শৌচালয়ে, প্রসূতি মায়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, জানুয়ারি৷৷ এমন এক ঘটনা যেন মা নামের পবিত্র শব্দটির উপর একফোটা কালি ফেলে দিল৷ এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ চড়িলাম ৬নং কলোনী এলাকায়৷ মঙ্গলবার দুপুরে ৬নং কলোনী এলাকায় বাসিন্দা হরিপদ সূত্রধরের এক কন্যা সন্তানের প্রসব করেছে৷ শিশুটিকে কোন এক আজানা চক্রান্তের শিকার হয়ে হরিপদ সূত্রধরের বাড়ির পাশের একটি শৌচালয়ে ফেলে দেয়৷ জানা গেছে, ক্যান শিশুটিকে জীবন্ত অবস্থায় ফেলা হয়েছিল৷ গোপন খবরে এলাকায় কিছু মানুষ জানতে পারে সে হরিপদ সূত্রধরের স্ত্রী সরস্বতী সূত্র ধরের এক কন্যা সন্তানের জন্ম দেয়৷ তখন সরস্বতীর শাশুড়ি এবং এক মেয়ে মিলে নবজাত কন্যা শিশুটিকে শৌচালয়ে ফেলে দেয়৷ খবর যায় এলাকায় ছুটে এসে এলাকাবাসীরা উদ্ধার করে শিশুটিকে৷ জীবীত অবস্থায় বিশ্রামগঞ্জর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর চিকৎসা করছেন এবং তিনি জানান শিশুটি সম্পূর্ণ ভাবে সুস্থ্য হতে একদিন সময় লাগবে৷ অন্যদিকে কেন বা কি কারনে শিশুটির মার মৃত্যু হয়েছে তা সম্পূর্ণ ভাবে জানা যায়নি৷ ততক্ষণে  সরস্বতীর মৃতদেহটি নিয়ে শ্মশানে নিয়ে যায় কিছু লোক ও মৃতার আত্মীয়া পরিজনেরা৷ এ খবর ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ চড়িলাম ৬নং কলোনী এলাকায়৷ খবর পেয়ে ছুটে আসে বিশ্রমাগঞ্জ থানার ওসি সিদ্ধার্থ কর ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে শ্মশান থেকে তুলে নিয়ে যায় হরিপদ সূত্রধরের স্ত্রী সরস্বতীর মৃতদেহ৷ পুলিশ জানায় এ হত্যায় তদন্ত হবে বুধবার ময়না তদন্ত করার পর৷ এখনই কিছু বলতে পারবে না জানিয়েছে পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top