News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে শুধু রাজ্য নয়, লড়াই হবে দিল্লীর বিরুদ্ধেও ঃ মানিক সরকার
Image

নির্বাচনে শুধু রাজ্য নয়, লড়াই হবে দিল্লীর বিরুদ্ধেও ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ শুধু রাজ্য নয়, লড়াই হবে দিল্লীর বিরুদ্ধেও৷ মঙ্গলবার ডুকলীতে বামফ্রন্টের

মঙ্গলবার ডুকলিতে জনসভায় বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

নির্বাচনী সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন৷ পাশাপাশি রাজ্যভাগের চক্রান্তকারী হিসেবে আইপিএফটিকে নিশানা করে বিজেপিকেও বিঁধেছেন৷ সাথে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এই কথা বুঝিয়েই তিনি শান্তি সম্প্রীতির লক্ষ্যে বামফ্রন্টের পক্ষে ভোট চেয়েছেন৷

এদিন সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার রাজ্যের উন্নয়ন নিয়ে যত কথা বলেছেন, তার চাইতেও বেশী রাজ্যবাসীকে রাজ্যভাগের চক্রান্তকারীদের চিনে নিতে সতর্ক করেছেন৷ তাঁর কথায় পৃথক রাজ্যের দাবী তুলে যারা রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে সেই আইপিএফটির সাথে বিজেপি হাত মিলিয়েছে৷ তিনি দৃঢ়তার সাথে জানান, রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার জন্যই এনএলএফটি আসন্ন নির্বাচনে আইপিএফটিকে মদত দেবে বলে ঘোষণা দিয়েছে৷ তিনি বলেন, রাজ্যভাগের দাবীতে আইপিএফটি ১১ দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করে রেখেছিল৷ যখন তারা টের পান তাদের প্রতি সমর্থন নেই রাজ্যবাসীর তখন তারা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ অবশ্য এই অবরোধ আন্দোলন তুলে নেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছেন তারা৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সম্প্রতি রাজ্যভাগের চক্রান্তকারী আইপিএফটির নেতৃত্বরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আইপিএফটি নেতৃত্বদের পিঠ চাপড়ে কী পরামর্শ দিয়েছেন তা জানা সম্ভব হয়নি৷ তবে, আইপিএফটির সাথে দেখা হওয়ার পরই রাজ্যভাগের দাবী পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সরকার কমিটি গঠন করেছে৷ এই সমস্ত কিছু তুলে ধরে সিপিএম পলিটব্যুরোর সদস্য বোঝাতে চেয়েছেন রাজ্যভাগের দাবীর পিছনে বিজেপিরও মদত রয়েছে৷ শুধু তাই নয় আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যের পরিস্থিতি আরও ভয়ানক আকার নেবে৷ এদিন তিনি কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতিরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ সমালোচনা করতে গিয়ে তিনি কংগ্রেসকেও টেনে এনেছেন৷ ইউপিএ সরকারের আমলে বহু জনবিরোধী নীতি গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার৷ একই ভাবে বর্তমান কেন্দ্রীয় সরকারও জনগণের পরিপন্থী নীতি গ্রহণ করে চলেছে৷ এই কথা উল্লেখ করে এর প্রতিফলন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে হবে, সেই আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন৷

এদিকে, রাজ্যে বহু উন্নয়ন হয়েছে এই দাবি করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে অতীতে কি অবস্থায় ছিল এই রাজ্য এবং এখন কোথায় এসে দাঁড়িয়েছে তা পর্যালোচনা করা উচিৎ৷ এরই সাথে ভুল ত্রুটি যা হয়েছে তা বিচার করে ক্ষমতার পরিবর্তন সঠিক হবে না বলে তিনি জোর গলায় দাবি করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top