News Flash

  • Home
  • Uncategorized
  • দূরশিক্ষায় ইঞ্জিনীয়ারিং কোর্সে ডিপ্লোমাধারীদের সার্টিফিকেট বাতিল হবে না, জানাল সুপ্রিম কোর্ট
Image

দূরশিক্ষায় ইঞ্জিনীয়ারিং কোর্সে ডিপ্লোমাধারীদের সার্টিফিকেট বাতিল হবে না, জানাল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ ইঞ্জিনিয়ারিংয়ে দূরশিক্ষার মাধ্যমে ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট৷ তাঁদের সার্টিফিকেট বাতিল হবে না, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত৷ তবে, ডিগ্রী কিংবা এমটেক সার্টিফিকেটধারী যাঁরা ২০০১ থেকে ২০০৫ এর মধ্যে নথিভুক্ত তাঁদেরকে পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ণয় করতে হবে৷ ২০০৫ সালের পরে যাঁরা ভর্তি হয়েছেন তাঁদের সার্টিফিকেট বাতিল বলে রায় দেন সুপ্রিমকোর্টের বিচারপতি এ কে গোয়েল এবং বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ৷

ইতিপূর্বে সুপ্রিম কোর্ট ২০০১ থেকে ২০০৫ এর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে দূরশিক্ষায় ভর্তি হয়েছিলেন তাঁদের যোগ্যতা নির্ণয়ে পরীক্ষায় বসতে হবে এবং যাঁরা ২০০৫ এর পরে ভর্তি হয়েছিলেন তাঁদের সার্টিফিকেট বাতিল বলে রায় দিয়েছিল৷ এআইসিটিই’কে সুপ্রিম কোর্ট ২০০১ সাল থেকে ২০০৫ এর মধ্যে যেসমস্ত ডিগ্রি কিংবা এমটেক সার্টিফিকেটধারী রয়েছেন তাঁদের যোগ্যতা নির্ণয়ে পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল৷ তখন এআইসিটিই ডিপ্লোমা সার্টিফিকেটধারীদেরও এর সাথে যুক্ত করে বিজ্ঞপ্তি জারি করে৷ এআইসিটিই’র এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের বাস্তুকার চিরঞ্জিব দেববর্মা সহ আরো অনেক ডিপ্লোমা সার্টিফিকেটধারী সুপ্রিম কোর্টে আপিল করেন৷

এই আপিলের উপর গত ১২ জানুয়ারী শুনানী হয়৷ এরপর ২২ জানুয়ারী চূড়ান্ত শুনানি হয়৷ সুপ্রিম কোর্ট এদিন চিরঞ্জিব দেববর্মা সহ ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের আপিলের পক্ষে রায় দেন৷ সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, দূরশিক্ষার মাধ্যমে ২০০১ থেকে ২০০৫ যাঁরা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছিলেন তাঁদের বহাল রাখা হবে৷ কিন্তু, ঐ সময়ের যাঁরা ডিগ্রি কিংবা এমটেক ভর্তি হয়েছিলেন তাঁদের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা দিতে হবে৷ ২০০৫ সালের পর যাঁরা ভর্তি হয়েছেন তাঁদের সার্টিফিকেট বাতিল করেছে সুপ্রিম কোর্ট৷ এআইসিটিটি’কে এই রায় মোতাবেক ব্যবস্থা গ্রহণে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top