লন্ডন,২১ জানুয়ারি (হি.স.): পেশাদারিত্ব ব্যাপারটা বড়ই নিষ্ঠূর। জীবনের সব ক্ষেত্রেই সত্য, ফুটবলারদের জীবনে আরো বেশি প্রমাণিত। বড় প্লেয়ারকে হারিয়েও যে বড় মঞ্চে সফল হওয়া যায় সেটাই দেখালেন আর্সেনালের প্লেয়াররা ৪-১ গোলে ক্রিস্টাল
প্যালেসকে প্রিমিয়ার লীগ এ উড়িয়ে দিয়ে | লেফট ব্যাক নাচো মন্রিয়াল একটি গোল ছাড়াও দুটি গোল করতে সহায়তা করেন, জার্মান ওজিল একটি দুর্দান্ত পাস দিয়ে ফরাসি প্লেয়ার লাক্যাজিট্টের গোল খরা কমান | অন্যদিকে চেলসি ৪-০ গোল এ জয় পায় ব্রাইটনের বিরুদ্ধে , হ্যাজার্ড দুটি গোল করে ম্যান অফ দা ম্যাচ , ম্যান ইউ ১-০ গোলে হারায় বার্নলি কে | ম্যান সিটি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো ৩-১ গোলে নিউক্যাসল ইউনাইটেড কে হারিয়ে, ২ গোল করেন সের্গিও আগুয়েরো | এই ম্যাচ জিতে ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দ্বিতীয় স্থানাধিকারী ম্যান ইউর থেকে ১৩ পয়েন্টে এগিয়ে | আর্সেনাল ৬ নম্বরে ৪২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে , চেলসি ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইলো

ইপিএল : স্যাঞ্চেজকে ছাড়াই বড় জয় আর্সেনালের, ম্যান সিটি শীর্ষেই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















